ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ডের বিপক্ষে লজ্জার হারের চরম ভুলটি ধরিয়ে দিল সাবেক কোচ শাস্ত্রী
এজবাস্টনে টেস্টের শুরুতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি ভারত যা কারোই অজানা নয়। একশো পেরোনোর আগেই টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়ে ধুকছিল ভারত। এরপর দলের হাল ধরেন পান্ত আর রবীন্দ্র জাদেজা। একপ্রান্তে পান্তের আক্রমণাত্মক ব্যাটিং আর অপর প্রান্তে জাদেজার মাস্টারক্লাস। এই দুজনের পালটা আক্রমণে আবারও ম্যাচে ফিরে জাসপ্রিত বুমরাহর দল।
নিজেদের দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি ভারতের টপ অর্ডার। ৭৫ রানে ৩ উইকেট হারায়। এই ইনিংসেও একমাত্র পান্ত ছাড়া বাকিরা রক্ষণাত্মক মেজাজে ব্যাটিং করেছেন। দ্বিতীয় ইনিংসে ভারতের এমন রক্ষাণাত্মক ব্যাটিংয়ে হতাশ হয়েছেন ভারতের সাবেক এই কোচ।
শাস্ত্রী বলেন, ‘আমি মনে করি, দ্বিতীয় ইনিংসে ভারত আরও আক্রমণাত্মক ব্যাটিং করতে পারতো। ইংল্যান্ডকে ম্যাচের বাইরেই নিয়ে যেতে পারতো। সেটি না করতে পারা ছিল বেশ হতাশারই।’
দ্বিতীয় ইনিংসে ১৯০ রানে ৪ উইকেট থেকে ২৪৫ রানে অলআউট হয়েছে ভারত। শেষ ৫৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে তারা। শাস্ত্রী মনে করেন, শেষ দিকের ব্যাটাররা যদি আরও দুই সেশন ব্যাটিং করতে পারতেন তাহলে ম্যাচের ফলাফল ভিন্ন রকমও হতে পারতো।
শাস্ত্রী বলেন, 'ভারতের আরও দুই সেশন ব্যাটিং করা উচিত ছিল। তারা খু্বই রক্ষণাত্মক ব্যাটিং করেছে। তারা ছিল নির্জীব, বিশেষ করে মধ্যাহ্নবিরতির পর ব্যাটিংটা ছিল খুবই হতাশার ।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)