ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
এমন লজ্জার হারে ভারতকে ধুয়ে দিচ্ছেন সাবেক ক্রিকেটারা
কিন্তু সেখান থেকে ভারতকে নাকানি চুপানি দিয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিলো ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ভারতকে তারা গুটিয়ে দেয় ২৪৫ রানে। ৩৭৮ রানের লক্ষ্য তাড়া করে ফেলে অনায়াসে, ৭ উইকেট হাতে রেখে।
ভারতীয় বোলাররা জনি বেয়ারস্টো আর জো রুটের জুটি ভাঙতে পারেননি কিছুতেই। ২৬৯ রানে অবিচ্ছিন্ন থাকেন তারা, দুজনই করেন সেঞ্চুরি। ইংল্যান্ড ম্যাচটা জিতেছে ওভারপ্রতি প্রায় ৫ গড়ে রান তোলে।
স্বাভাবিকভাবেই ভারতীয় দলের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন উঠছে। প্রথম ইনিংসে ভারতও প্রায় ৫ গড়ে রান তুলেছিল। কিন্তু বড় লিড হাতে নিয়েও দ্বিতীয় ইনিংসে ডিফেন্সিভ অ্যাপ্রোচ দেখা যায় সফরকারী ব্যাটারদের মধ্যে। তিনেরও কম গড়ে রান তুলে অলআউট হয় ভারত। টেস্টের চতুর্থ দিন শেষেই ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী ব্যাটারদের ‘ভীতু’ আখ্যা দেন।
হারের পর এবার সাবেক ওপেনার বীরেন্দ্রর শেবাগ টুইট করেছেন, ‘ভারতের কয়েকটা ব্যাপার ঠিক করতে হবে। সেরা ছয়ে কেবল পূজারা আর পান্ত রান পেয়েছে। জাদেজা দারুণ ব্যাটিং করেছে। ব্যাটারদের ফর্মে ফেরা দরকার। চতুর্থ ইনিংসে বোলিং আসলেই নখদন্তহীন ছিল।’
সাবেক পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠানের টুইট, ‘ইংল্যান্ডের এই জয় অবশ্যই ভারতকে কষ্ট দেবে। খুব সহজেই জিতে গেলো তারা।’
জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে লিখেছেন, ‘ইতিহাসের অষ্টম সেরা রান তাড়া দেখা গেলো। অথচ শেষ ২০০ রানে একটি বলও তাদের চ্যালেঞ্জে ফেলতে পারলো না।’
ইংল্যান্ড দলকে অভিনন্দন জানিয়ে কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকার লিখেছেন, ‘সিরিজে সমতা ফেরানো স্পেশাল এক জয় ইংল্যান্ডের। জো রুট এবং জনি বেয়ারস্টো ফর্মের চূড়ায় আছেন এবং ব্যাটিংটা খুবই সহজ করে ফেলেছেন তারা। দুর্দান্ত জয়ের জন্য ইংল্যান্ডকে অভিনন্দন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)