ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

পুরো ভারত বিশ্বকে অবাক করে বিশ্বেরসেরা টেস্ট ব্যাটার নাম ঘোষণা করলেন শেবাগ

২০২২ জুলাই ০৫ ২০:১০:০৮

পুরো ভারত বিশ্বকে অবাক করে বিশ্বেরসেরা টেস্ট ব্যাটার নাম ঘোষণা করলেন শেবাগ

একই সঙ্গে পিছিয়ে থাকা সিরিজে সমতা ফিরিয়েছে ইংলিশ বাহিনিরা। রুট এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট ব্যাটার বলে মনে করেন বীরেন্দর শেবাগ। আর তাকে রান মেশিন বলে উল্লেখ্য করেছেন ইরফান পাঠান।

চলতি বছর সাদা পোশাকে ক্যারিয়ারের সেরা ফর্ম কাটাচ্ছে রুট। এরই মধ্যে তিনি ১০ হাজার টেস্ট রানের মাইলফলক ছুঁয়েছেন। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩৯৬ রান করেছেন তিনি। এই রান তোলার পথে দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন রুট।

কিউইদের বিপক্ষে লর্ডসে ১১৫ রানের ইনিংসের পর ট্রেন্ট ব্রিজে তার ব্যাট থেকে এসেছে ১৭৬ রানের দারুণ আরেকটি ইনিংস। আর এবার ভারতের বিপক্ষে স্থগিত হওয়া একমাত্র টেস্টেও তার এই ধারাবাহিকতা ধরে রেখেছেন। প্রথম ইনিংসে ৩১ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছেন অপরাজিত ১৪২ রান।

তার এমন দুর্দান্ত সেঞ্চুরি সাদা পোশাকে ইংলিশদের রেকর্ড রানের লক্ষ্য তাড়ায় গুরুত্বপুর্ণ ভূমিকা রেখেছে। শেবাগ টুইটারে লিখেন, 'এই সিরিজে রান মেশিন জো রুটের এটা চতুর্থ টেস্ট সেঞ্চুরি। বর্তমান সময়ে সে বিশ্বের সেরা টেস্ট ব্যাটার।' এদিকে ইরফান টুইটারে লিখেন, 'জো রুট সত্যিই রান মেশিন, দুর্দান্ত।'

এজবাস্টনে ৩ উইকেটে ২৫৯ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল ইংল্যান্ড। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১১৯ রান। এমন সমীকরণ থেকে অশজেই ম্যাচ বের করে নেন রুট এবং জনি বেয়ারস্ট্রো। আগের দিন ৭২ রানে অপরাজিত থাকা বেয়ারস্টো করেছন অপরাজিত ১১৪ রান। আর জো রুট ম্যাচ শেষ করে এসেছেন অপরাজিত ১৪২ রান নিয়ে।

এই দুজনের চতুর্থ উইকেটের জুটি অবিচ্ছিন্ন ছিল ২৬৯ রানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে চতুর্থ উইকেটে এতো রানের জুটি নেই আর একটিও। রুটের ব্যাটিংয়ের প্রশংসা করে মাইকেল ভন টুইটারে লিখেন, 'সে (রুট) দিন দিন ভালো থেকে আরও ভালো হচ্ছে। ইংল্যান্ডের এই তারকার জন্য এটা দারুণ ব্যাপার।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত