ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
১৫০ বছরের ক্রিকেট ইতিহাসে অবিশ্বাস্য এক নজির গড়ল নিউজিল্যান্ড বোর্ড
এমন বৈষম্য থেকে সরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট। নারী-পুরুষ দলের সদস্যদের সমান বেতনের আওতায় নিয়ে এসেছে দেশটির ক্রিকেট বোর্ড। এটা শুধু আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রেই নয় শুধু, ঘরোয়া ক্রিকেটেও একই পরিমাণ অর্থ পাবেন ক্রিকেটাররা।
আগামী ১ আগস্ট থেকে এই চুক্তি কার্যকর থাকবে আগামী পাঁচ বছর। যা সব টেস্ট খেলুড়ে দেশের মধ্যে সবার আগে করে দেখাল নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
এনজেডসির সঙ্গে কাজ করেছে দেশটির আঞ্চলিক ছয়টি বড় ক্রিকেট সংস্থা এবং নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন ও লিঙ্গ সমতা বিষয়ক কমিটি।
নতুন এই চুক্তি অনুযায়ী ১০ হাজার ২৫০ নিউজিল্যান্ড ডলার হলো ম্যাচ ফি। এ ছাড়া ওয়ানডেতে ৪ হাজার ও টি-টোয়েন্টিতে আড়াইহাজার নিউজিল্যান্ড ডলার পাবে। ঘরোয়া ক্রিকেটের প্লাঙ্কেট শিল্ডের ম্যাচ ফি রাখা হয়েছে ১ হাজার ৭৫০ নিউজিল্যান্ড ডলার, ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট ম্যাচ ফি ৮০০ এবং টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে পাবে ৫৭৫ নিউজিল্যান্ড ডলার।
এই চুক্তির আগে নারী দলের শীর্ষ ক্রিকেটাররা বছরে আয় করতেন ৮৩ হাজার ৪৩২ ডলার। এখন থেকে শীর্ষ ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটাররা আয় করবেন প্রায় ১ লাখ ৬৩ হাজার ২৪৬ নিউজিল্যান্ড ডলার।
শুধু ম্যাচ ফি নয়, বেড়েছে চুক্তিতে থাকা নারী ক্রিকেটারের সংখ্যাও। এই চুক্তি অনুযায়ী মেয়েদের ঘরোয়া ক্রিকেটে ছয় দলের জন্য চুক্তিবদ্ধ খেলোয়াড়ের সংখ্যা ৫৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)