ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

অস্ট্রেলিয়াকে হারাতে শ্রীলঙ্কা দলে তিন নতুন মুখ, একাদশে থাকছে নতুন চমক

২০২২ জুলাই ০৫ ১৩:১৩:১০

অস্ট্রেলিয়াকে হারাতে শ্রীলঙ্কা দলে তিন নতুন মুখ, একাদশে থাকছে নতুন চমক

আগামী শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ম্যাচে এ তিনজনের মধ্যে অন্তত একজনের অভিষেক নিশ্চিত। কেননা করোনাভাইরাসের কারণে ছিটকে গেছেন প্রবীণ জয়াবিক্রম আর স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে আরেক বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়াকে।

অসিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাঁচ ম্যাচে নয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন ওয়েলালাগে। এছাড়া ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য রয়েছে তার। প্রথম টেস্টেও ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ছিলেন ১৯ বছর বয়সী ওয়েলালাগে।

ডানহাতি ফিঙ্গারস্পিনার থিকশানা এখন পর্যন্ত পাঁচ ওয়ানডে খেলে চার উইকেট শিকার করেছেন। তবে অসিদের বিপক্ষে সাদা বলের সিরিজে বেশ কার্যকর ভূমিকাই রেখেছেন থিকশানা। ২০১৮ সালের ক্যারিয়ারের তিনটি প্রথম শ্রেণির ম্যাচের শেষটি খেলেন তিনি।

অন্যদিকে ২২ বছর বয়সী অফস্পিনার মানাসিংহে শ্রীলঙ্কা 'এ' দলের হয়ে অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে চার দিনের দুই ম্যাচের সিরিজে খেলেছেন। সে দুই ম্যাচে ১৩ উইকেট শিকার করেছিলেন মানাসিংহে।

এছাড়া প্রথম টেস্টের তৃতীয় দিন করোনাভাইরাসে আক্রান্ত হওয়া অ্যাঞ্জেলো ম্যাথিউজের আইসোলেশন পিরিয়ড শেষ হচ্ছে আজ। তাই দ্বিতীয় ম্যাচের একাদশ বিবেচনায় থাকবেন এ অভিজ্ঞ তারকা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত