ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভারতের বোলারদের নিয়ে ছেলেখেলা করে চার ছক্কার ঝলকে জয়ের পথে ইংল্যান্ড
চতুর্থ দিন শেষে এই দুজন ও অ্যালেক্স লিসের হাফ সেঞ্চুরিতে ইংল্যান্ড করেছে তিন উইকেটে ২৫৯ রান। পঞ্চম দিনে ম্যাচ জিতে সিরিজ সমতায় শেষ করতে ইংল্যান্ডের প্রয়োজন ১১৯ রান, হাতে সাত উইকেট। ১২৫ রানে তিন উইকেট নিয়ে চতুর্থ দিন শুরু করে ভারত। এ দিন দেখেশুনেই শুরু করেন চেতেশ্বর পূজারা এবং ঋষভ পান্ত। তবে তাদের দুর্গ বেশীক্ষণ টিকতে দেননি স্টুয়ার্ট ব্রড। ১৬৮ বলে ৬৬ রান করা পূজারাকে ফিরিয়েছেন তিনি।
ব্যাকওয়ার্ড পয়েন্টে লিসকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তারপর পান্তের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন শ্রেয়াস আইয়ার। কিন্তু বেশীক্ষণ থাকতে পারেননি তিনিও। পান্ত-আইয়ারের ৩৭ রানের জুটি ভাঙেন ম্যাথু পটস।
পটসের বলে পুল শট খেলতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দেন আইয়ার। ১৯ রানে বিদায় নেন তিনি। এর দুই ওভার পর ফিরে যান হাফ সেঞ্চুরি হাঁকানো পান্তও। প্রথম ইনিংসে সেঞ্চুরি করে ভারতকে পথ দেখানো পান্তের ব্যাটে এ দিন আসে ৫৭ রান। ৮৬ বলে খেলা এই ইনিংসে ছিল আটটি চারের মার।
এরপর থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ভারত। শেষ লগ্নে ভারতের আগের ইনিংসের আরেক সেঞ্চুরিয়ান রবীন্দ্র জাদেজার ব্যাটে আসে ২৩ রান। মোহাম্মদ শামি করেন ১৩ রান।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে ৩৩ রান খরচায় তিন উইকেট নেন অধিনায়ক বেন স্টোকস। দুটি করে উইকেট নেন ব্রড ও পটস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)