ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

পুরুষ ক্রিকেটদের তাক লাগিয়ে নারী ক্রিকেটাদের জন্য বিশাল সুখবর ঘোষণা

২০২২ জুলাই ০৫ ১০:৩৪:১৬

পুরুষ ক্রিকেটদের তাক লাগিয়ে নারী ক্রিকেটাদের জন্য বিশাল সুখবর ঘোষণা

এনজেসি, নিউজিল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও ছয়টি মেজর অ্যাসোসিয়েশনের মধ্যে এই সমতার চুক্তি হয়েছে। এটিই প্রথমবারের মতো পুরুষ ও নারীদের পেশাদার ক্রিকেটে সমান ম্যাচ ফি দেওয়ার ঘটনা।

এখন থেকে নারী ও পুরুষ প্রতি ওয়ানডেতে ৪ হাজার নিউজিল্যান্ড ডলার এবং টি-২০তে ২৫০০ নিউজিল্যান্ড ডলার এবং টেস্টে ১০২৫০ নিউজিল্যান্ড ডলার পাবেন ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটে ফোর্ড ট্রফিতে ৮০০ এবং সুপার স্ম্যাশে থাকছে ৫৭৫ নিউজিল্যান্ড ডলার করে।

এই নতুন চুক্তিতে সর্বোচ্চ পর্যায়ের নিউজিল্যান্ডের নারী ক্রিকেটাররা এক বছরে ১ লাখ ৬৩ হাজার ২শ ৪৬ নিউজিল্যান্ড ডলার আয় করতে পারবেন। যা আগে ছিল ৮৩ হাজার ৪শ ৩২ নিউজিল্যান্ড। এছাড়া ১৪ র‍্যাংকে থাকা ক্রিকেটারের বাৎসরিক ম্যাচ ফি হবে ১ লাখ ৪২ হাজার ৩শ ৪৬ ডলার (আগে ছিল ৬২৮৩৩)।

ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ র‍্যাংকের খেলোয়াড় এখন থেকে বছরে ম্যাচ ফি পাবেন সর্বোচ্চ ১৯ হাজার ১শ ৪৬ নিউজিল্যান্ড ডলার। যা আগে ছিল ৩৪২৩ ডলার। এছাড়া ষষ্ঠ র‍্যাংকের ক্রিকেটার ১৮৬৪৬ এবং ১২তম র‍্যাংকের ক্রিকেটার পাবেন ১৮১৪৬ ডলার।

পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের চুক্তিবদ্ধ নারী ক্রিকেটারের সংখ্যা ৫৪ থেকে বাড়িয়ে ৭২ করা হয়েছে। নতুন করে উত্তর বনাম দক্ষিণ সিরিজ শুরুর পরিকল্পনাও নেওয়া হয়েছে। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই নতুন চুক্তি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত