ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

পাকিস্তান ক্রিকেটে বিশাল সুখবর, নতুন দায়িত্ব পেল পাক তারকা ক্রিকেটার

২০২২ জুলাই ০৫ ০৯:৫৮:৫৮

পাকিস্তান ক্রিকেটে বিশাল সুখবর, নতুন দায়িত্ব পেল পাক তারকা ক্রিকেটার

পাক তারকা বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদিকে খাইবার পাখতুন পুলিশ ডিপার্টমেন্টের শুভেচ্ছাদূত হিসেবে বেছে নেওয়া হয়েছে। এ দায়িত্বে জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক স্থাপনের পাশাপাশি বিশ্বাস তৈরির কাজ করবেন এই পাক পেসার শাহিন।

পাশাপাশি পেশোয়ারে একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে শাহিন আফ্রিদিকে খাইবার পাখতুন পুলিশের সম্মানসূচক ও অবৈতনিক ডেপুটি সুপেরিটেন্ডেন্ট অব পুলিশ (ডিএসপি) হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।

এসময় খাইবার পাখতুন পুলিশের শহীদদের শ্রদ্ধা জানান শাহিন। পাকিস্তানের এ তারকা পেসার জানান, তার বাবা একজন অবসরপ্রাপ্ত খাইবার পাখতুন পুলিশের কর্মকর্তা। এছাড়া তার ভাইও বর্তমানে এই ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন।

উল্লেখ্য, পাকিস্তানের প্রথম পেস বোলিং সুপারস্টার ফজল মাহমুদ খেলোয়াড়ি জীবনে পেশাগতভাবেই পাকিস্তান পুলিশের একজন ডিএসপি ছিলেন। খেলা ছাড়ার পর তিনি ডিআইজি হিসেবে যোগদান করেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত