ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

ব্যাটিংয়ে নয়, শ্রীলঙ্কায়তে অধিনায়ক বাবরের নজর অন্য এক দিকে

২০২২ জুলাই ০৪ ২১:২৪:৫৬

ব্যাটিংয়ে নয়, শ্রীলঙ্কায়তে অধিনায়ক বাবরের নজর অন্য এক দিকে

সিরিজের সুচি অনুযায়ী আগামী ১৬ জুলাই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর পরে ২৪ জুলাই সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কার। টেস্ট সিরিজ শুরুর আগে পাকিস্তানের অধিনায়ক বাবর জানিয়েছেন, তারা লঙ্কানদের মাটিতে ভালো করতে আশাবাদী।

শ্রীলঙ্কা যাওয়ার আগে হাই পারফরম্যান্স সেন্টারে স্পিন বান্ধব উইকেটে অনুশীলনও করেছে পাকিস্তান দল। এর আগে রাওয়ালপিন্ডির স্পিন বান্ধব উইকেটে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। তাই প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট তিনি।

এ প্রসঙ্গে বাবর বলেন, 'শ্রীলঙ্কার কন্ডিশন ভিন্ন এবং বেশ কঠিনও। কিন্তু আমরা এই চ্যালেঞ্জ নেয়ার জন্য তৈরি।ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বিশেষভাবে স্পিন উইকেট তৈরি করা হয়েছিল। রাওয়ালপিন্ডিতে আমরা একই ধরনের উইকেটে প্রস্তুতি ম্যাচও খেলেছি।'

শ্রীলঙ্কার উইকেট বরাবরই স্পিন বান্ধব। চলতি অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজেও পেসাররা আধিপত্য বিস্তার করতে ব্যর্থ হয়েছেন। যদিও বাবর আশাবাদী শ্রীলঙ্কার মাটিতেও আগুন ঝড়াতে পারবেন পাকিস্তানের পেসাররা।

তিনি বলেন, 'অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে যদি পেস বোলাররা কম উইকেট পায় এর মানে এই নয় যে আমাদের পেসাররাও পারফর্ম করতে পারবে না। আমাদের পেস আক্রমণ যথেষ্ঠ শক্তিশালী শ্রীলঙ্কাতেও চাপ তৈরি করতে।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত