ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

বেরিয়া এলো আসল রহস্যঃ মোসাদ্দেককে আবারও বোলিংয়ে না আনার কারণ ফাঁস

২০২২ জুলাই ০৪ ১৭:০৬:১৬

বেরিয়া এলো আসল রহস্যঃ মোসাদ্দেককে আবারও বোলিংয়ে না আনার কারণ ফাঁস

প্রথম ইনিংসে চোট পাওয়া মুনিম শাহরিয়ারের জায়গায় দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ মিলে মোসাদ্দেকের। সুযোগ পেয়ে সেটা নিজের প্রথম ওভারেই কাজে লাগান এই স্পিন বোলিং অলরাউন্ডার মোসাদ্দেক। ওয়েস্ট ইন্ডিজ দলপতি নিকোলাস পুরানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন তিনি।

সেই ওভারে আর রানই দেননি তিনি। পুরো ম্যাচে মোসাদ্দেক হোসেনের বোলিং ফিগার ১-১-০-১। কিন্তু ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরান ৭৪ রানের সেই জুটি ভাঙার পর আর বলই হাতে পাননি তিনি।

তার প্রান্ত থেকে নতুন স্পেল শুরু করেন মুস্তাফিজুর রহমান। সেই ওভারের পরই বাংলাদেশের বোলারদের ওপর চওড়া হন রভম্যান পাওয়েল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানা গেল, দুজন ডানহাতি ব্যাটার উইকেটে থাকায় ডানহাতি কোনো স্পিনারকে বোলিংয়ে আনেননি মাহমুদউল্লাহ।

বাংলাদেশের অধিনায়ক বলেন, 'মোসাদ্দেককে অবশ্যই বোলিং করাতাম। তবে রভম্যান পাওয়েল যখন ব্যাটিংয়ে ছিল, দুজনই ডানহাতি ব্যাটসম্যান ছিল, ওই পাশে ছোটও ছিল (সীমানা), এজন্য ঝুঁকিটা নেইনি।'

'ওই সময় তাসকিনকে বোলিংয়ে আনি, আরেক পাশ থেকে সাকিব বোলিং করছিল। সাকিবকেও কিছুটা পরে বোলিংয়ে আনি, যেহেতু পুরান (বাঁহাতি) ব্যাটিং করছিল। তবে আমার মনে হয় রভম্যান পাওয়েল অসাধারণ ব্যাটিং করেছে। সে ম্যাচ আমাদের কাছ থেকে বের করে নিয়ে গেছে।'

ম্যাচটিতে ২৮ বলে অপরাজিত ৬১ রান করেন পাওয়েল। ওয়েস্ট ইন্ডিজ করে পাঁচ উইকেটে ১৯৩ রান। বাংলাদেশ করে ছয় উইকেটে ১৫৮ রান। সফরকারীরা ম্যাচ হারে ৩৫ রানের ব্যবধানে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত