ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ভারতের রানের লক্ষ্য দেখে অদ্ভুত এক মন্তব্য করলেন বেয়ারস্টো
যদিও প্রথম টেস্টের নিয়ন্ত্রণ এখন ভারতের হাতেই। ১৩২ রানের লিডের সঙ্গে তৃতীয় দিন শেষে ৩ উইকেট ১২৫ রান যোগ করেছে ভারত। ম্যাচে ফিরতে ভারতের বাকি ৭ উইকেট চতুর্থ দিন দ্রুত ফেলে দিতে হবে ইংলিশদের। যদিও ভারতের ভরসা হয়ে উইকেটে আছেন চেতেশ্বর পূজারা ও ঋষভ পান্ত।
এমন সমীকরণের সামনেই বেয়ারস্টো বলেছেন, ‘লক্ষ্য যাই হোক না কেন, আমরা তাড়া করে জেতার চেষ্টা করব।‘ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এখন ড্র করাই ইংল্যান্ডের জন্য বড় অর্জন হবে। বেয়ারস্টো অবশ্য ভিন্ন দৃষ্টিকোণ থেকে বলেছেন, 'যে মেজাজে আমরা খেলি, কিছু ম্যাচ তো আপনাকে হারতেই হবে।‘
সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইংল্যান্ডের নতুন মানসিকতার ছাপ দেখা গেছে। হারার আগে না হারার সেই মানসিকতা ভারতের বিপক্ষেও অব্যাহত আছে। তিনি বলেছেন, ‘যা-ই দেয়া হোক, আমরা তাড়া করব। আমরা আগের মতোই (নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন করেছেন) তাড়া করব।’
আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে কিছু ম্যাচে হারতেও হতে পারে। সেই চিন্তাও মাথায় আছে বেয়ারস্টোর। তিনি মনে করেন যেকোনো দল তাদের চেয়ে ভালো খেলতেই পারে। এমন কঠিন পরিস্থিতিতেও নিজেদের খেলাটা উপভোগ করে যেতে চান তারা।
বেয়ারস্টোর ভাষ্য, ‘মানুষ (কখনো না কখনো) আপনার চেয়ে ভালো খেলবেই। কিন্তু আমরা যেভাবে খেলছি সেটা যদি উপভোগ করি, আমাদের পারফরম্যান্স আরও ভালো হবে। এটা টেস্ট ক্রিকেটের জন্য ভালো এবং আগামী প্রজন্মের টেস্ট ক্রিকেটারদের আগ্রহী করবে।‘
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)