ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
সাকিবের বিশ্ব রেকর্ডের দিনে নতুন জোড়া আক্ষেপ সামনে বাংলাদেশ
স্বাগতিকদের বাঘা ব্যাটিং রভম্যান পাওয়েলের ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ১৯৩ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে সাকিব আল হাসানের ধীর ফিফটির পর শেষ দিকের ঝড়ে ১৫৮ রান পর্যন্ত যেতে পেরেছে বাংলাদেশ। এই হারের পর দুই আক্ষেপের কথা শোনালেন দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানালেন, সাকিবের সঙ্গে অন্য ব্যাটাররা সামনে এগিয়ে এলে হয়তো ফল অন্যরকম হতেও পারতো। এছাড়া বোলিংয়েও বাড়তি রান দিয়ে ফেলার আক্ষেপ টাইগার অধিনায়কের। লক্ষ্য আরেকটু কম হলে কাজ সহজ হতো মনে করেন মাহমুদউল্লাহ।
তিনি বলেছেন, ‘সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। তবে বোলিংয়ে সম্ভবত আমরা কয়েকটা ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। আফিফ-সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষ দিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারি মারল।
‘তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো। আমরা যেখানে বল করতে চেয়েছি, সেখানে বল করতে পারিনি। পরিকল্পনা অনুয়ায়ী বোলিং হয়নি। ১৯০ রান যখন তাড়া করবেন তখন ভালো একটা শুরু খুবই গুরুত্বপূর্ণ।’
ব্যাটিংয়ের শুরুটা ভালো না হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওখানেই আমরা কিছুটা পিছিয়ে পড়ি। যেহেতু ওপেনিংয়ে আমরা ধারাবাহিক পারফরম্যান্স পাচ্ছি না সে জন্য একটু অদল-বদল অনেক সময় হতেই পারে। আমার মনে হয় দল হিসাবে আমরা ভালো খেলতে পারছি না। সেটারই প্রভাব পড়ছে সবকিছুতে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)