ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ সবাইকে অবাক করে টি-২০ নিয়ে তামিমের এক রহস্যময় বার্তা
তবে এই বিরতির মাঝেই যেনো নতুন আলোচনার জন্ম দিলেন দেশসেরা তামিম। উইন্ডিজের কাছে দ্বিতীয় টি-২০ তে ৩৫ রানে হেরেছে টেয়াম টাইগার। সবাই যখন ভুলত্রুটির ব্যবচ্ছেদ করতে ব্যস্ত, তখন তামিম দিলেন রহস্যময় এক বার্তা। সেটিও বেশিক্ষণ রাখেননি তিনি।

সোমবার সকালে মাত্র দুই শব্দে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিম লিখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি।’ এর সঙ্গে জুড়ে দেন হাত নাড়ানোর তিনটি ইমোজি। এই ইমোজির অর্থ দুইরকমই হয়- স্বাগত জানানো কিংবা বিদায় জানানো।
কিন্তু তামিম ঠিক কোনটি বোঝাতে চেয়েছেন সেই রহস্যের কূলকিনারা করা সম্ভব হয়নি। কেননা ১৫ মিনিটের মধ্যেই নিজের এই পোস্ট সরিয়ে নিয়েছেন তামিম। তবে নেটিজেনদের নেওয়া স্ক্রিনশটের মাধ্যমে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে এটি।
উল্লেখ্য, তামিমের টি-টোয়েন্টি বিরতি শেষ হবে চলতি মাসের ২৭ তারিখ। তিনি গত ২৭ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতির ঘোষণা দিয়েছিলেন। মাঝে তার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে অনেক আলোচনাও হয়েছে।
তবে তামিম গত মাসে একটি বিশদ বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন। যেখানে তিনি জানান, ছয় মাস শেষ হওয়ার পর নিজেই জানাবেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত। তাই সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি। এখন তাই অপেক্ষা করা ছাড়া আর পথ নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)