ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

নিজের রেকর্ড হারানোর পরে বুমরাহকে নিয়ে লারার নতুন বার্তা

২০২২ জুলাই ০৩ ১৫:৫৭:২৭

নিজের রেকর্ড হারানোর পরে বুমরাহকে নিয়ে লারার নতুন বার্তা

এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে শনিবার ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দেওয়া কীর্তি গড়েন বুমরাহ। তার ব্যাটিং তান্ডবে স্টুয়ার্ট ব্রডের এক ওভার থেকে রান আসে ৩৫! টেস্ট ক্রিকেটের ১৩৫ বছরের ইতিহাসে যা এক ওভারে সর্বোচ্চ রান।

এর আগে টেস্টে ২৮ রানের বেশি আসেনি কখনোই। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার রবিন পিটারসনের ওভারে লারা মারেন চারটি চার ও দুটি ছক্কা। পরে ২০১৩ সালে জিমি অ্যান্ডারসনের ওভারে তিন ছক্কা, দুই চার ও একটি ডাবল নিয়ে লারার রেকর্ড স্পর্শ করেন অস্ট্রেলিয়ার জর্জ বেইলি।

২০২০ সালে এই তালিকায় যোগ হয় বিস্ময়কর এক নাম। ইংল্যান্ডের অনিয়মিত স্পিনার জো রুটের ওভারে তিনটি চার ও দুটি ছক্কা মারেন কেশভ মহারাজ, যিনি নিজে মূলত বাঁহাতি স্পিনার। ওই ওভারের শেষ বল থেকে চার রান আসে ‘বাই।’

এবার ওই তিনজনকে ছাড়িয়ে রেকর্ড ছাড়িয়ে গেল নতুন উচ্চতায়। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ব্যাটে ওভারে ছয় ছক্কা হজম করা ব্রডের অভিজ্ঞতা হলো নতুন দুঃস্বপ্নের।

৩৫ রানের সবই অবশ্য বুমরাহর ব্যাট থেকে আসেনি। ওয়াইড থেকে আসে বাইসহ ৫ রান, নো বলও ছিল একটি। তবে চারটি চার ও দুটি ছক্কাসহ বুমরাহর ব্যাট থেকেও আসে ২৯ রান। রেকর্ড তাই এমনিতেও হতো।

লারার হাতে বেদম মার খেয়েছিলেন যিনি, সেই পিটারসন অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে মুক্তি পেয়ে টুইট করেন বুমরাহর কীর্তির পরপরই। “আজকে আমার রেকর্ডটি হারিয়ে খারাপ লাগছে”-একটু বলে পাশে তিনি কৌতুকের ইমোজি ব্যবহার করেই বুঝিয়ে দেন নিজের প্রতিক্রিয়া। সঙ্গে তিনি যোগ করেন, “রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য, এবার পরের জনের পালা…।”

লারা টুইট করেন আরও পরে। ছোট্ট টুইটে তিনি অভিনন্দন জানান বুমরাহকে, “টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভেঙে দেওয়া জাসপ্রিত বুমরাহকে শুভেচ্ছা জানানোয় সবাই যোগ দিন আমার সঙ্গে! ওয়েল ডান…।”

যুবরাজের ছয় ছক্কার সময় টিভি ধারাভাষ্যে ছিলেন যিনি, সেই রবি শাস্ত্রী এবারও ছিলেন ধারাভাষ্যকক্ষে। নিজ চোখে দেখেও যেন তিনি বিষ্বাস করতে পারছিলেন না বুমরাহর ব্যাটিং ঝড়।

“আমি ভেবেছিলাম, সবকিছু দেখে ফেলেছি। আসলে তা নয়! যুবরাজের ৩৬ রানের কথা জানি আমরা, আমি নিজেও ওভারে ৩৬ নিয়েছি, তবে আজকে যা দেখলাম তা অদ্ভুত। জাসপ্রিত বুমরাহ ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে রেকর্ড গড়বে, এমন কিছু আমরা কখনও কল্পনাও করতে পারিনি।” ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিনে শনিবার ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দেওয়া কীর্তি গড়েন বুমরাহ। তার ব্যাটিং তান্ডবে স্টুয়ার্ট ব্রডের এক ওভার থেকে রান আসে ৩৫! টেস্ট ক্রিকেটের ১৩৫ বছরের ইতিহাসে যা এক ওভারে সর্বোচ্চ রান।

এর আগে টেস্টে ২৮ রানের বেশি আসেনি কখনোই। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার রবিন পিটারসনের ওভারে লারা মারেন চারটি চার ও দুটি ছক্কা। পরে ২০১৩ সালে জিমি অ্যান্ডারসনের ওভারে তিন ছক্কা, দুই চার ও একটি ডাবল নিয়ে লারার রেকর্ড স্পর্শ করেন অস্ট্রেলিয়ার জর্জ বেইলি।

২০২০ সালে এই তালিকায় যোগ হয় বিস্ময়কর এক নাম। ইংল্যান্ডের অনিয়মিত স্পিনার জো রুটের ওভারে তিনটি চার ও দুটি ছক্কা মারেন কেশভ মহারাজ, যিনি নিজে মূলত বাঁহাতি স্পিনার। ওই ওভারের শেষ বল থেকে চার রান আসে ‘বাই।’

এবার ওই তিনজনকে ছাড়িয়ে রেকর্ড ছাড়িয়ে গেল নতুন উচ্চতায়। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজ সিংয়ের ব্যাটে ওভারে ছয় ছক্কা হজম করা ব্রডের অভিজ্ঞতা হলো নতুন দুঃস্বপ্নের।

৩৫ রানের সবই অবশ্য বুমরাহর ব্যাট থেকে আসেনি। ওয়াইড থেকে আসে বাইসহ ৫ রান, নো বলও ছিল একটি। তবে চারটি চার ও দুটি ছক্কাসহ বুমরাহর ব্যাট থেকেও আসে ২৯ রান। রেকর্ড তাই এমনিতেও হতো।

লারার হাতে বেদম মার খেয়েছিলেন যিনি, সেই পিটারসন অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে মুক্তি পেয়ে টুইট করেন বুমরাহর কীর্তির পরপরই। “আজকে আমার রেকর্ডটি হারিয়ে খারাপ লাগছে”-একটু বলে পাশে তিনি কৌতুকের ইমোজি ব্যবহার করেই বুঝিয়ে দেন নিজের প্রতিক্রিয়া। সঙ্গে তিনি যোগ করেন, “রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য, এবার পরের জনের পালা…।”

লারা টুইট করেন আরও পরে। ছোট্ট টুইটে তিনি অভিনন্দন জানান বুমরাহকে, “টেস্টে এক ওভারে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড ভেঙে দেওয়া জাসপ্রিত বুমরাহকে শুভেচ্ছা জানানোয় সবাই যোগ দিন আমার সঙ্গে! ওয়েল ডান…।”

যুবরাজের ছয় ছক্কার সময় টিভি ধারাভাষ্যে ছিলেন যিনি, সেই রবি শাস্ত্রী এবারও ছিলেন ধারাভাষ্যকক্ষে। নিজ চোখে দেখেও যেন তিনি বিষ্বাস করতে পারছিলেন না বুমরাহর ব্যাটিং ঝড়।

“আমি ভেবেছিলাম, সবকিছু দেখে ফেলেছি। আসলে তা নয়! যুবরাজের ৩৬ রানের কথা জানি আমরা, আমি নিজেও ওভারে ৩৬ নিয়েছি, তবে আজকে যা দেখলাম তা অদ্ভুত। জাসপ্রিত বুমরাহ ভারতের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে রেকর্ড গড়বে, এমন কিছু আমরা কখনও কল্পনাও করতে পারিনি।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত