ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
দারুন সুখবরঃ দ্বিতীয় ম্যাচে টাইগারদের ভিন্ন এক দৃশ্য দেখছে ডোমিঙ্গো
মাত্র তিন মিনিটে অল্প কিছু প্রশ্নের উত্তরেই অন্তত তিনবার একটি কথা বললেন ডোমিঙ্গো। যার সারমর্ম হলো, দ্বিতীয় টি-টোয়েন্টিতে উন্নতি করবে ও ভালো খেলবে বাংলাদেশ দল। এমন নয় যে, প্রথম ম্যাচে ভরাডুবি হয়েছে। তবু দ্বিতীয় ম্যাচে আরও ভালো করার ব্যাপারেই নিশ্চয়তা দিয়ে রাখলেন টাইগারদের হেড কোচ।
উইন্ডসর পার্কে সিরিজের প্রথম টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার আগে ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে বাংলাদেশ। ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে গেছেন কেবল এনামুল হক বিজয় (১০ বলে ১৬), সাকিব আল হাসান (১৫ বলে ২৯) ও নুরুল হাসান সোহান (১৬ বলে ২৫)।
কোনো বিরতি না দিয়ে আজই দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। এই ম্যাচে বাকিরাও ভালো খেলবে বলে আশাবাদী ডোমিঙ্গো, ‘যা হলো (পরিত্যক্ত) সেটি আদর্শ নয়। তবে এটি দুই দলের জন্যই সমান। দুই দলকেই এটির মধ্য দিয়ে যেতে হচ্ছে। আমরা আগে বল করলে ভালো হতো। কিন্তু টস হেরে গিয়েছিলাম। এটি খেলার অংশ।’
তিনি আরও যোগ করেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা আরও উন্নতি করবো। আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় কয়েক সপ্তাহ পর খেলতে নেমেছে। মাহমুদউল্লাহ, আফিফ দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেললো। যেটা কয়েক মাস হয়ে গেছে। তো তারা আরও ভালো করবে।’
টস হেরে ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। তৃতীয় বলেই সাজঘরে ফিরে যান মুনিম শাহরিয়ার। তবে এনামুল ও সাকিবের ব্যাটে পাওয়ার প্লে’র পাঁচ ওভারে আসে ৪৬ রান। কিন্তু এরপর মিডল অর্ডারে লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনরা হতাশ করেন।
এ বিষয়ে ডোমিঙ্গো বলেছেন, ‘টপঅর্ডারের কলাপ্স বলবো না আমি। ৪৫ রানে ২ উইকেট, আমাদের শুরু ভালো ছিল। এরপর খুব বাজে ক্রিকেট খেলেছি। তবে আমি নিশ্চিত পরের ম্যাচে আমরা ভালো করবো।’
এসময় দীর্ঘ ফেরি যাত্রার কথা মনে করিয়ে তিনি বলেন, ‘ছেলেদের লম্বা ফেরি যাত্রা করতে হয়েছে, গতকাল (শুক্রবার) কোনো অনুশীলন করা সম্ভব হয়নি... আজকেও পরিত্যক্ত হয়ে গেলো। তবু ১২-১৩ ওভারের মতো খেলার সুযোগ পেলাম আমরা। আমি নিশ্চিত পরের ম্যাচে আরও ভালো পারফরম্যান্স দেখা যাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)