ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
প্রথম টি-২০ তে ব্যর্থ ব্যাটিংরা, নারাজ হয়ে অদ্ভুত এক মন্তব্য করলেন ডোমিঙ্গো
টাইগার দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, মুনিম শাহরিয়াদের অবস্থা বেশিই খারাপ হয়ে যায়। তবে বড় ধরনের কোনো ক্ষতি ছাড়াই নিরাপদে ডমিনিকায় পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে গিয়ে শুক্রবার অনুশীলনের কথা ছিল টাইগারদের। বৃষ্টির কারণে হয়নি অনুশীলন।
পরে সিরিজের প্রথম ম্যাচেও বাগড়া দিলো বৃষ্টি। শনিবার বাংলাদেশ সময় রাতে বৃষ্টির কারণে মাত্র ১৩ ওভারেই পরিত্যক্ত হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ম্যাচ সমাপ্তির ঘোষণা আসার আগে ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে বাংলাদেশ।
ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে গেছেন কেবল এনামুল হক বিজয় (১০ বলে ১৬), সাকিব আল হাসান (১৫ বলে ২৯) ও নুরুল হাসান সোহান (১৬ বলে ২৫)। হতাশ করেছেন মুনিম শাহরিয়ার, লিটন দাস, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদরা। যে কারণে ১৩ ওভারেই পড়ে যায় ৮ উইকেট।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে কি সেই ভয়াবহ ফেরিযাত্রার পর কোনো অনুশীলন ছাড়া খেলার কারণেই এমন হলো পারফরম্যান্স? বাংলাদেশের হেড কোচ এই প্রশ্নের সঙ্গে পুরোপুরি একমত নন। ফেরিযাত্রাকে অজুহাত হিসেবে মানতে নারাজ তিনি। তবে অনুশীলনের ঘাটতির কথা বলেছেন টাইগার কোচ।
ম্যাচ পরিত্যক হওয়ার পর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে রাসেল ডোমিঙ্গো বলেছেন, ‘(ফেরিযাত্রার প্রভাব) কোনো অজুহাত হতে পারে না। এটি ওয়েস্ট ইন্ডিজের জন্যও সমান ছিল। তারাও গতকাল অনুশীলন করতে পারেনি, তারাও একই ফেরিতে ছিল। তাই এ ব্যাপারে কোনো অজুহাত নয়।’
টাইগার কোচ আরও যোগ করেন, ‘বেশ কয়েকজন খেলোয়াড় গত কয়েক সপ্তাহ ধরে কোনো ম্যাচ খেলেনি। আফিফ, মাহমুদউল্লাহ... তারা ঢাকায় অনুশীলন করছিল শুধু। অন্তত আজকে কিছু সময় পাওয়া গেছে ম্যাচের। আমি নিশ্চিত দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলবো।’
ম্যাচ পরিত্যক্ত হলেও ১৩ ওভার খেলাকে ইতিবাচক হিসেবেই নিচ্ছেন ডোমিঙ্গো, ‘গতকাল (শুক্রবার) কোনো অনুশীলন করা সম্ভব হয়নি... আজকের খেলাও পরিত্যক্ত হয়ে গেলো। তবু ১২-১৩ ওভারের মতো খেলার সুযোগ পেলাম আমরা। আমি নিশ্চিত পরের ম্যাচে আরও ভালো পারফরম্যান্স দেখা যাবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)