ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

প্রধানমন্ত্রীর অবিশ্বাস্য এক আবেগি চিঠি পেয়ে উচ্ছ্বসিত এই নারী ক্রিকেট

২০২২ জুলাই ০৩ ১১:৫১:১৭

প্রধানমন্ত্রীর অবিশ্বাস্য এক আবেগি চিঠি পেয়ে উচ্ছ্বসিত এই নারী ক্রিকেট

এবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লম্বা চিঠি দিয়ে মিতালির ভূয়সী প্রশংসা করলেন সাবেক এই অধিনায়ককে। প্রধানমন্ত্রীর চিঠি পেয়ে উচ্ছ্বসিত মিতালি। মোদীর পাওয়া চিঠি টুইট করে মিতালি লেখেন, "মাননীয় প্রধানমন্ত্রীর থেকে এহেন অনুপ্রেরণা পাওয়া নিঃসন্দেহে সম্মানের ও অত্যন্ত গর্বেরও। নরেন্দ্র মোদীজি আমার মতো কোটি কোটি মানুষের কাছে রোল মডেল ও অনুপ্রেরণা। ক্রিকেটের প্রতি আমাদের অবদানের জন্য ওঁর থেকে পাওয়া এই স্বীকৃতিতে আমি অভিভূত।"

মহিলাদের ক্রিকেটে সর্বোচ্চ রানশিকারি সম্প্রতি জানিয়ে দিয়েছেন তাঁর পরের টার্গেটও। এক স্পোর্টস ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে মিতালি বলেছেন যে, তিনি নিজেকে ভবিষ্যতে দেখতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডে। মিতালি বলেছিলেন, "আমি ক্রীড়া প্রশাসকের কাজ ভালবেসে করতে চাইব। যদি সেই সুযোগ পাই। এতগুলো বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। প্লেয়ার হিসাবে কেরিয়ারের বিভিন্ন পর্যায় দেখেছি। একজন মহিলার একটি নির্দিষ্ট পদে থাকা প্রয়োজন। কারণ সে মহিলা ক্রিকেটটা অনেক ভাল বোঝে। কারণ আমি বহু বছর মহিলা দলের সঙ্গে থেকেছি। যেভাবে বেলিন্ডা ক্লার্ক ক্রিকেট অস্ট্রেলিয়াকে বদলে দিয়েছেন। ক্লেয়ার কোনর দুরন্ত কাজ করেছেন ইংল্যান্ড ক্রিকেটে। সুযোগ পেলে আমিও ভারতীয় মহিলা ক্রিকেটের প্রশাসক হিসাবে কার্যকরী ভূমিকা নেব।" তবে মিতালি জানিয়ে দিয়েছেন আপাতত তিনি ভবিষ্যত নিয়ে ভাবছেন না। মিতালি এখন অবসর কাটাবেন। নিশ্চিন্তে ঘুরে বেড়াবেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত