ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য ব্যাটিংয়ের পর বুমরার দাপুটে বোলিং, ইংল্যান্ডের ছাপিয়ে এগিয়ে ভারত
প্রাক্তন অধিনায়ক দলের হেড কোচের চেয়ারে বসে রয়েছেন। দ্বিতীয় দিন বৃষ্টি বারবার খেলা বন্ধ করলেও, জসপ্রীত বুমরার দল কিন্তু অল্প সুযোগে কাজের কাজ করেছে। ব্যাটিং থেকে বোলিং, সব বিভাগেই বেন স্টোকসের দলকে টেক্কা দিয়েছে ভারতীয় দল।
ভারতের অন্যতম ব্যাটিং রবীন্দ্র জাদেজার ১০৪ ও 'বুম বুম বুমরা-র ১৬ বলে অপরাজিত ৩১ রানের সৌজন্যে ভারতের প্রথম ইনিংস ৪১৬ রানে শেষ হয়ে যায়। এরপর বল হাতে মাঠে নেমেই বিধ্বংসী রূপ ধরলেন দলের স্টপগ্যাপ অধিনায়ক। ইংরেজদের টপ অর্ডারকে একাই শেষ করে দেন বুমরা। অ্যালেক্স লিজ, জ্যাক ক্রলি ও ফর্মে থাকা অলি পোপকে তাঁর পেসের কাছে অসহায় লাগছিল। মাত্র ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিল সাহেবরা।
খেলা চলাকালিন সময়ে বারবার বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যাচ্ছিল। এই প্রকৃতির বিপর্যয়ের কারনে মধ্যে ছিল ভারতীয় পেসারদের চাপ। সেই সময় চাপের মুখে কিছুটা লড়াই শুরু করেন জো রুট ও জনি বেয়ারস্টো। চতুর্থ উইকেটে ৩৪ রান যোগ করলেন দুজন। কিন্তু দিনের শেষে মহম্মদ সিরাজের বলে রুট আউট হতেই বড় ধাক্কা খায় ইংল্যান্ড। রুট ফিরলেন ৩১ রান। পিছিয়ে ছিলেন না মহম্মদ শামি। তিনি 'নাইট ওয়াচম্যান' জ্যাক লিচকে ফেরান।
ফলে দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ৮৪ রান। ভারত এখনও ৩৩২ রানে এগিয়ে। ইতিমধ্যেই সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে 'মেন ইন ব্লু' ব্রিগেড। এজবাস্টনে এর আগে ভারত জয়ের স্বাদ পায়নি। এই টেস্ট জিতলে সিরিজ জয়ের সঙ্গে এজবাস্টনের কলঙ্কজনক ইতিহাস ভুলতে পারবে টিম ইন্ডিয়া।
সংক্ষিপ্ত স্কোরঃ
ভারত: ৪১৬-১০ (পন্থ ১৪৬, জাদেজা ১০৪)
ইংল্যান্ড: ৮৪-৫ (রুট ৩১, বুমরাহ ৩-৩৪)
দ্বিতীয় দিনের শেষে ভারত ৩৩২ রানে এগিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)