ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

নিজের দলের হয়ে খেলা সিরিজের মাঝেই বিগ ব্যাশে নাম লেখালেন অজি তারকা ক্রিকেটার

২০২২ জুলাই ০৩ ১০:৩৯:৩২

নিজের দলের হয়ে খেলা সিরিজের মাঝেই বিগ ব্যাশে নাম লেখালেন অজি তারকা ক্রিকেটার

বিগ ব্যাশের এবারের আসরটি পুরোপুরি করোনাভাইরাসের প্রভাবমুক্ত হতে চলেছে। যে কারণে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এতে সর্বোচ্চ সংখ্যক তারকার উপস্থিতির আশাই রেখেছে। যে কারণে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ বাতিল করার কথাও ভাবা হচ্ছে।

তবু বদলাচ্ছে না স্টার্কের অবস্থান। অতি শিগগির বিগ ব্যাশে খেলার সম্ভাবনা দেখছেন না তিনি। সবশেষ ২০১৪-১৫ মৌসুমে সিডনি সিক্সার্সের হয়ে খেলেছিলেন স্টার্ক। সেবার তার পারিশ্রমিক ছিল প্রায় ১ কোটি ডলারের কাছাকাছি। সেই চুক্তি থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের মাঝেই বিগ ব্যাশের ব্যাপারে স্টার্ক বলেছেন, ‘যখন খেলেছি আমি বিগ ব্যাশ খুব উপভোগ করেছি। কিন্তু গত সাত বছরে আইপিএল, বিগ ব্যাশসহ সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যাপারে আমার অবস্থান অভিন্ন আছে। অস্ট্রেলিয়ার সূচিতেই অধিক মনোযোগ আমার।’

অবশ্য অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচির কথা মাথায় রেখে স্টার্কের বিগ ব্যাশ খেলতে না চাওয়ার সিদ্ধান্তও যুক্তিযুক্ত। কেননা শ্রীলঙ্কা সফর শেষ করে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে তারা। এছাড়া ঘরের মাঠে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত