ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

বৃষ্টির মধ্যে শেষ হল বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচ, জেনে নিন ফলাফল

২০২২ জুলাই ০৩ ০৯:৪৬:১৪

বৃষ্টির মধ্যে শেষ হল বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচ, জেনে নিন ফলাফল

শেষ পর্যন্ত কাট-অফ টাইমে ৫ ওভারের ম্যাচ আয়োজনের কথা থাকলেও দুই অধিনায়কের সঙ্গে আলোচনার পর ম্যাচ বাতিলের সিদ্ধান্ত জানান দুই ম্যাচ পরিচালক।

বৃষ্টির কারণে মাঠ প্রস্তুত না হওয়ায় এই ম্যাচড়ি শুরু হয় নির্ধারিত সময়ের পৌনে দুই ঘণ্টা পর।টসে হেরে যায় বাংলাদেশ টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান।

উইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৯ রানের পর শেষ দিকে নুরুল হাসান সোহানের ১৬ বলে ২৫ রানের টর্নেডো ইনিংস। আর তাতেই নির্ধারিত ১৩ ওভারে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০৫ রান। এরপর ম্যাচে দ্বিতীয়বারের মতো বৃষ্টির আগমন। এর বাগে ৮ম ওভারে খেলা চলাকালীন বৃষ্টির হানায় প্রায় ৩৪ মিনিট খেলা বন্ধ থাকে। এতে ২ ওভার কেটে খেলা ১৪ ওভারে নির্ধারণ করা হয়।

ক্যারিবীয় দ্বীপে ব্যাট হাতে বাংলাদেশের রান খরা চলছেই। টেস্ট সিরিজে ব্যাটিং ব্যর্থতার পর টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতেও ব্যর্থ টাইগার ব্যাটাররা। দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল তিন ব্যাটার। দীর্ঘদিন পরে ফেরা এনামুল হক বিজয়ের ১৬ এর পর সাকিব আল হাসানের ঝড়ো ২৯ আর শেষ দিকে সোহানের ১৬ বলে ২৫ রানের ইনিংস। এছাড়া ব্যর্থ হয়ে ফিরেছেন ওপেনার মুনিম শাহরিয়ার (২), লিটন দাস (৯), মাহমুদউল্লাহ রিয়াদ (৮) এবং আফিফ হোসেনও (০)।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রোমারিও শেপার্ড। দুটি উইকেট নেন হেইডেন ওয়ালস। আর একটি করে উইকেট নেন আকিল হোসেন, ওবেদ ম্যাককয় এবং ওডেন স্মিথ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত