ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এবার নড়েসরে বসলেন বাশার, অবিশ্বাস্য এক মন্ত্র শিখালেন ব্যাটারদের
হাই পারফরম্যান্স (এইচপি) টিম এবং বাংলাদেশ টাইগার্সের মধ্যকার খেলা দেখতে এই মুহূর্তে রাজশাহীতে অবস্থান করছেন হাবিবুল বাশার। সেখানে গণমধাম্যের সঙ্গে কথা বলার সময় এমন তথ্য দিয়েছেন টাইগার এই নির্বাচক।
হাবিবুল বাশারের ভাষ্যে, ‘ডমিনিকা চ্যালেঞ্জিং হবে, নিশ্চিতভাবে। ওয়েস্ট ইন্ডিজ এখন টি-টোয়েন্টি দল হিসেবে যথেষ্ট ভালো। আমরা অবশ্যই যখন নাকি টিম গেম খেলি...অবশ্য গুরুত্বপূর্ণ থাকবে যেন আমরা টিম গেম খেলি।
আমাদের টি-টোয়েন্টি দলটা এমন নয় যে কেউ এসে অসাধারণ ইনিংস খেলে যাবে বা কেউ ৫ উইকেট নিয়ে নিয়ে। তারপরও আমরা এ দলটা নিয়ে অনেক ম্যাচ জিতেছি। ওয়েস্ট ইন্ডিজে তাদেরকে আগেও হারিয়েছি।
নিশ্চিতভাবে চ্যালেঞ্জিং হবে, কঠিন চ্যালেঞ্জ। কিন্তু আমার মনে হয় আমরা যে ক্রিকেটটা খেলি টি-টোয়েন্টিতে সফল হই, টিম গেম। সেটা যদি করতে পারি তাহলে ভালো করা সম্ভব। কিন্তু নিশ্চিতভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’
এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজে বাংলাদেশের পক্ষে ব্যাটিংয়ে সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদ ভালো খেলেছিলেন।
বল হাতেও মুস্তাফিজুর রহমানের পাশাপাশি নাজমুল ইসলাম, সাকিব ও রুবেল হাসান দলকে জেতাতে সাহায্য করেছেন। এবারও তাই টি-টোয়েন্টিতে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টিম গেমের দিকে নজর দিতে চান হাবিবুল বাশার।
তিনি আরও বলেন, ‘আমাদের টিম গেম খেলতে হবে। যদি আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চাই এ টি-টোয়েন্টি সিরিজে ওডিআই ফরম্যাট তো পরের ব্যাপার। কিন্তু টি-টোয়েন্টিতে যদি হারাতে চাই তাহলে আমাদের ব্যাটিং বোলিং দুটাতেই সেরা পারফরম্যান্সটাই দিতে হবে। কারণ ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো দল এই সংস্করণে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)