ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তৃতীয় দিন শেষে দেখুন সৌম্য-রাব্বিদের ম্যাচের সর্বশেষ স্কোর
দলের টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার একাই এইচপি বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। দলের অন্যতম অফস্পিনার নাইম হাসানের ৫ উইকেট নেওয়া স্পিন ভেলকির মুখেও ৮১ রানের দারুণ ইনিংস উপহার দেন বাঁ-হাতি সৌম্য। সৌম্যর পথে হেটে টাইগার্সকে আরও এগিয়ে দিয়েছেন ফজলে রাব্বি। পাঁচ নম্বরে নেমে রাব্বি খেলেছেন ৮৯ রানের দারুন এক দুর্দান্ত ইনিংস।
মূলত দলের অন্যতম ব্যাটার ফজলে রাব্বির ৫ ঘণ্টায় ১৮০ বলে ১১ বাউন্ডারিতে করা ওই ইনিংসের ওপর ভর করে আজ তৃতীয় দিন ৯১ রানের লিড পেয়েছে বাংলা টাইগার্স। ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে খেলতে নেমে শনিবার জাকির হাসানের দল থামে ৩১৮ রানে।
অভিজ্ঞ নাইম ইসলামও ভাল খেলতে খেলতে আহত হয়ে মাঠ ত্যাগ করেন। তার সংগ্রহ ছিল ২১।
এইচপির সফলতম বোলার ছিলেন বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। ৪৪ রানে ৩ উইকেটের পতন ঘটান মৃত্যুঞ্জয়। অপর পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ আর বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম দুটি করে উইকেটের পতন ঘটান।
প্রথম ইনিংসে ৯১ রানে পিছিয়ে থাকা এইচপি দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আজ শনিবার তৃতীয় দিন শেষে করেছে ৪ উইকেটে ১২৩।
তার মানে আকবর আলীর দল এগিয়ে মাত্র ৩২ রানে। তাদের হাতে আছে আর ৬ উইকেট। আউট হয়েছেন মাহফিজুল ইসলাম রবিন (২৭), তানজিদ তামিম (৩৩), অমিত হাসান (৪) ও তৌাহিদ হৃদয় (৬)। সাহাদাত হোসেন দিপু ৩০ আর আইচ মোল্লা ৮ রানে ব্যাট করছেন। বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম একাই এইচপি দ্বিতীয় ইনিংসের ৩ উইকেট শিকারী।
বাংলা টাইগার্স প্রথম ইনিংস: ৩১৮/৯, ৮৭.৫ ওভার (সৌম্য ৮১, ইমরুল কায়েস ২৪, জাকির হাসান ১৪, ফজলে রাব্বি ৮৯, নাইম ইসলাম রিটায়ার্ড হার্ট ২১*, তানভির ইসলাম নট আউট ২৫; মৃত্যুঞ্জয় ৩/৪৪, মুকিদুল ২/৩৯, রিপন মন্ডল ২/৪৩)।
এইচপি প্রথম ইনিংস: ২২৭/১০ ও দ্বিতীয় ইনিংস: ১২৩/৪, ৪৮ ওভার (মাহফিজুল ইসলাম রবিন ২৭, তানজিদ তামিম ৩৩, অমিত ৪, সাহাদত হোসেন দিপু ৩০ ব্যাটিং, তৌহিদ হৃদয় ৬, আইচ মোল্লা ব্যাটিং ৮; তানভির ইসলাম ৩/১৪, আবু হায়দার রনি ১/১৬)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)