ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

সিনিয়রদের দিকে নয় মাহমুদউল্লাহর চোখ দলের অন্য কারো দিকে

২০২২ জুলাই ০২ ১৪:৪৯:৩৪

সিনিয়রদের দিকে নয় মাহমুদউল্লাহর চোখ দলের অন্য কারো দিকে

টাইগার দলে সেখানে জায়গা করে নিয়েছেন প্রায় নতুন মুখ মুনিম শাহিয়ার। অন্যদিকে পর দলে ফিরেছেন আনামুল হক বিজয়। উইন্ডিজদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ দিয়েই তাদের বিবচেনা করতে চাননা টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টাইগার এই টি-টোয়েন্টি অধিনায়ক চাইছেন দলের তরুণ ও অনভিজ্ঞ ক্রিকোরদের পর্যাপ্ত সুযোগ দিতে। টি-২০ দলের অধিনায়ক হিসেবে ক্রিকেটারদের নির্ভার হয়ে খেলার সুযোগও করে দিতে চান মাহমুদউল্লাহ।

উইন্ডিজদের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘হোম কন্ডিশনে আমাদের ব্যাটসম্যানরা কনসিসটেন্ট হলেও অ্যাওয়ে কন্ডিশনে আমাদের উন্নতির আরও জায়গা আছে বলে আমি স্বীকার করি।

তবে এই দলে বেশ কয়েকজন খেলোয়াড় আছে যারা এখনো তরুণ, অনভিজ্ঞ। তাদের সময়টা দিতে হবে যেন ওরা নিজেদের প্রমাণ করতে পারবে।

বিশ্বকাপের আগে আমরা ১০-১২ টি ম্যাচ খেলবো। এই সময়ে যদি তারা সুযোগ পায় এবং সেটা কাজে লাগাতে পারে সেটা দলের জন্য ভালো হবে, ওদের জন্যও বেটার হবে।

দলে মুনিম এখনো নতুন। বিজয় তো অনেকদিন পরে দলে আসলো। ওদেরকে যথেষ্ট সময় দিতে হবে। এছাড়াও এটা টিম ম্যানেজমেন্ট ও আমার দায়িত্ব হচ্ছে ওরা যাতে নিশ্চিন্তে খেলতে পারে, তাদের সুযোগ সঠিকভাবে পায় সেটা নিশ্চিত করা।

আমার দিক থেকে আমি এটা নিশ্চিত করবো যাতে তারা সুযোগ ঠিকমতো পায়। তারা যেন নিজেদের খেলা খেলতে পারে। আমি আশা করি তারা ভালো করবে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত