ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

শুধু মাত্র ৫০ টাকায় রোগ মুক্ত হলেন ভারতের সাবেক অধিনায়ক

২০২২ জুলাই ০২ ১৪:৩০:১৯

শুধু মাত্র ৫০ টাকায় রোগ মুক্ত হলেন ভারতের সাবেক অধিনায়ক

চলতি বছরের গত কয়েক মাস ধরেই হাঁটুর অসহনীয় ব্যথায় ভুগছেন ভারতের ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র শিং ধোনি। বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে এ বিষয়ে কথা বলেও মেলেনি ব্যথা থেকে মুক্তি। তাই শেষমেশ আয়ুর্বেদিক চিকিৎসকের দ্বারস্থ হলেন এ মারকুটে ব্যাটার।

দীর্ঘ প্রতীক্ষার পরে রাঁচি থেকে প্রায় ৭০ কিলোমিটার ভেতরে থাকেন সেই আয়ুর্বেদিক চিকিৎসক বন্ধন সিং খারবার। তিনিই এখন চিকিৎসা করছেন ধোনির হাঁটুর। স্থানীয় দৈনিক ভাস্করের প্রতিবেদনে বলা হয়েছে, ধোনির চিকিৎসার জন্য মাত্র ৪০ রুপি (৪৮ টাকার কাছাকাছি) নিয়েছে বন্ধন সিং।

নিজের বাবা-মায়ের হাঁটুর ব্যথার সফল চিকিৎসা দেখেই বন্ধন সিংয়ের কাছে গিয়েছেন ধোনি। তাকে দেখে বন্ধন সিং জানিয়েছেন, ক্যালসিয়ামের অভাবে মূলত এই ব্যথার ভুগছেন ধোনি। তাই তাকে সে অনুযায়ী পথ্য দিয়েছেন আয়ুর্বেদিক চিকিৎসক।

বন্ধন সিং বলেছেন, ‘আমি তাকে পরামর্শপত্রের জন্য ২০ রুপি ও ওষুদের জন্য ২০ রুপি চার্জ করেছি। ধোনি যখন এসেছেন আমি তাকে প্রথম চিনতেই পারিনি। আমি ধোনির বাবা-মায়েরও চিকিৎসা করেছি। তারা তিন মাস ধরে আমার ওষুধ গ্রহণ করছেন।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত