ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

সৌম্যের দুর্দান্ত ব্যাটিংয়ের পরে বল হাতে আলো ছড়ালেন স্পিনার নাইম

২০২২ জুলাই ০১ ২১:১৮:৫৬

সৌম্যের দুর্দান্ত ব্যাটিংয়ের পরে বল হাতে আলো ছড়ালেন স্পিনার নাইম

আজ ম্যাচের দ্বিতীয় দিন শেষে চার উইকেট হাতে নিয়ে এইচপির চেয়ে ৩৩ রানে পিছিয়ে রয়েছে বিসিবির বাংলাদেশ টাইগার্স। প্রথম ইনিংসে এইচপি অলআউট হয়েছে ২২৭ রানে। জবাবে ৬ উইকেটে ১৯৪ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ টাইগার্স।

ম্যাচের প্রথম দিনে বল হাতে ২ উইকেট নিয়েছিলেন নাইম, ডানহাতি পেসার হাসান মাহমুদ নিয়েছিলেন তিনটি। আজ দ্বিতীয় দিনে হাসান আর উইকেট পাননি। তবে নিজের ঝুলিতে আরও তিন উইকেট পুরে নিয়ে পাঁচ উইকেট তুলে নিয়েছেন চট্টগ্রামের ছেলে নাইম।

এইচপির য়ে সর্বোচ্চ ৪৭ রান করেছেন ওপেনার মাহফিজুল ইসলাম। এছাড়া অধিনায়ক আকবর আলি ৪১ ও পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর ব্যাট থেকে আসে ৩৭ রান। হাসান-নাইমের আট উইকেট ছাড়া বাকি দুইটি নিয়েছেন আবু জায়েদ রাহি ও তানভির ইসলাম।

আজ নিজেদের ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ টাইগার্সের ইনিংসের শুরুটা ভালো হয়নি। বাঁহাতি ওপেনার নাইম শেখ ৯ রান করে আউট হন মৃত্যুঞ্জয়ের বলে। পরে ইমরুল কায়েস (২৪) ও জাকির হাসানের (১৪) ইনিংসও দীর্ঘ হয়নি।

তবে নাইমের উদ্বোধনী সঙ্গী সৌম্য সরকার ১৩৬ বলে দশ চার ও দুই ছয়ের মারে ৮১ রানের ইনিংস খেলে টাইগার্সের রানের চাকা সচল রাখেন। সেঞ্চুরির আশা জাগালেও তা করতে পারেননি সৌম্য। এইচপির হয়ে মুকিদুল ইসলাম মুগ্ধ ও রিপন মন্ডল ২টি করে উইকেট নিয়েছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত