ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
স্টোকস-বেয়ারস্টোকে ছাড়া দল ঘোষনা, যুক্ত হলো নতুন মুখ
প্রথমবারের মতো ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন রিচার্ড গ্লিসন। ডানহাতি এই সুইঙ্গার 26 বছর বয়সে ক্রিকেটে অভিষেক করেছিলেন। পিঠের ইনজুরির কারণে গত দুই মৌসুমের বেশির ভাগ সময়ই মাঠের বাইরে ছিলেন তিনি। তবে এই মৌসুমে ল্যাঙ্কাশায়ারের জার্সির প্রতিশ্রুতি দিয়েছেন গ্লিসন।
টি-টোয়েন্টি ব্লাস্টের এবারের মৌসুমে নিয়েছেন ২০ উইকেট। তাতেই ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন ৩৪ বছর বয়সি এই পেসার। ইয়ন মরগানের বিদায়ে মিডল অর্ডারে সুযোগ পাচ্ছেন হ্যারি ব্রুক। ডানহাতি এই ব্যাটারকে রাখা হয়েছে দুই স্কোয়াডেও।
নেদারল্যান্ডস সফরের ওয়ানডে দল থেকে জায়গা হারিয়েছেন লুক উড এবং ডেভিড পেইন। এদিকে রুট ফেরায় ওয়ানডে দল থেকে জায়গা হারাতে হয়েছে ডেভিড মালান। তবে টি-টোয়েন্টি দলে তিন নম্বরে খেলবেন তিনি। ওয়ানডেতে কপাল খুলেছে পেসার ক্রেইগ ওভারটনের।
আগামী ৭ জুলাই মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই টি-টোয়েন্টি হবে ৯ ও ১০ জুলাই। এদিকে ওয়ানডে সিরিজ শুরু ১২ জুলাই। বাকি দুই ম্যাচ হবে ১৪ ও ১৭ জুলাই।
টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, হ্যারি ব্রুক, স্যাম কারান, রিচার্ড গ্লেসন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, ম্যাথু পার্কিনসন, জেসন রয়, ফিল সল্ট, রিচ টপলি এবং ডেভিড উইলি।
ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, ব্রেন্ডন কার্স, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ক্রেইগ ওভারটন, ম্যাথু পার্কিনসন, জো রুট, জেসন রয়, ফিল সল্ট, বেন স্টোকস, রিচ টপলি এবং ডেভিড উইলি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)