ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
৪ বলেই শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া
গলে সিরিজের প্রথম টেস্ট আড়াই দিনেই শেষ হয়ে গেছে। ১০৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১১৩ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ৪ রানের লক্ষ্য ৪ বলের মধ্যে ছুঁয়ে ফেলে ১০ উইকেটের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
২০১১ সালের পর এই প্রথম শ্রীলঙ্কার মাটিতে টেস্ট জিতল অস্ট্রেলিয়া, সেবারও এই গলেই জিতেছিল দলটি। একই সঙ্গে দ্বীপ দেশটিতে এই প্রথম পরে ব্যাট করে জিতল অস্ট্রেলিয়া। এখানে তাদের আগের সাতটি জয় ছিল প্রথমে ব্যাট করে।
গলে টস জিতে প্রথম ব্যাট করা-এমন ২১ টেস্টের মধ্যে এটি লঙ্কার মাত্র চতুর্থ হার। আর এই চারের তিনটিই তারা হারল গত ১৮ ম্যাচে।
প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় সেরা দশে ঢুকেছেন লায়ন। কিংবদন্তি কপিল দেবকে (১৩১ ম্যাচে ৪৩৪ উইকেট) ১১ নম্বরে ঠেলে তিনি জায়গা করে নিয়েছেন দশম স্থানে, লায়নের উইকেট হলো ১০৯ ম্যাচে ৪৩৬টি।
আর অনিয়মিত অফ স্পিনার হেড ক্যারিয়ার সেরা পারফরম্যান্সে ১০ রানে নিয়েছেন ৪ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটেও এটাই সেরা।
ম্যাচ সেরা অবশ্য হয়েছেন ক্যামেরুন গ্রিন। প্রথম ইনিংসে দলের বিপদে সময় অতি মূল্যবান ৭৭ রানের ইনিংস খেলে এবং গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়ে দলকে লিড পাইয়ে দেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)