ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দেরও ডাকা হবে বললেন পিসিবির প্রধান নির্বাচক
পিসিবি ২০২২-২৩ মৌসুমের জন্য মূল চুক্তির একটি তালিকা প্রকাশ করেছে। ১ জুলাই থেকে কার্যকর। প্রথমবারের মতো, পিসিবি লাল এবং সাদা বলের ফর্ম্যাটে ক্রিকেটারদের সাথে আলাদা চুক্তি স্বাক্ষর করছে।তালিকায় মোট ক্রিকেটারের সংখ্যা ৩৩ জন। গতবারের চেয়ে এবার ১৩টি বেশি ক্রিকেট হয়েছে। লাল ও সাদা বলের ক্রিকেটে মোট পাঁচ ক্রিকেটারকে রাখা হয়েছে।
মোট দশ জন ক্রিকেটারকে লাল বলের ক্রিকেটে রেখেছে পিসিবি। লাল বলের 'এ' ক্যাটাগরিতে উন্নীত হয়েছেন আজহার আলী। আবদুল্লাহ শফিক, নাসিম শাহ চলে গেছেন 'সি ক্যাটাগরিতে।
সাদা বলের ক্রিকেটে নতুন করে কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ১১ জন ক্রিকেটার। ফখর জামান এবং শাদাব খান- দুজনই উন্নীত হয়েছেন 'এ' ক্যাটাগরিতে। হারিস রউফকে উন্নীত করা হয়েছেন 'বি' ক্যাটাগরিতে। আগের মতোই 'সি' ক্যাটাগরিতে আছেন মোহাম্মদ নাওয়াজ।
তিন সংস্করণেই দলের খেলোয়াড়দের ম্যাচ ফি ১০ শতাংশ বাড়িয়েছে পিসিবি। স্কোয়াডে আছেন কিন্তু খেলছেন না, এমন ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। মাঠে থাকা খেলোয়াড়দের ম্যাচ ফির তুলনায় এর আগে ৫০ শতাংশ ম্যাচ ফি পেতেন স্কোয়াডে মাঠের বাইরে থাকা খেলোয়াড়েরা।
নতুন চুক্তিতে তাদের ম্যাচ ফি শতকরা ২০ শতাংশ বাড়িয়ে ৭০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি অধিনায়কের জন্য রাখা হয়েছে আলাদা ভাতা। মূলত নেতৃত্বের বাড়তি দায়িত্ব সামলানোর জন্যই এই ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।পিসিবি বলেছে, ‘এটা দলের অধিনায়কের বাড়তি দায়িত্ব পালনের প্রতিদান।’
পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘২০২২–২৩ মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে আসা সবাইকে অভিনন্দন। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের অভিনন্দন। চুক্তিতে না থাকতে পেরে কেউ কেউ হয়তো কষ্ট পেয়েছেন। আমি তাদের প্রতি বলতে চাই, শুধু ৩৩ খেলোয়াড়ের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকব না। প্রয়োজন অনুযায়ী চুক্তির বাইরে থাকা খেলোয়াড়দেরও ডাকা হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)