ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য এক ইতিহাস গড়তে চলেছেন পেসার বুমরা
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলারের সঙ্গে টস করতে দেখা যাবে বুমরাকে।
আর এরই সঙ্গে ছেলেদের টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া ৩৬তম খেলোয়াড় হতে যাচ্ছেন বুমরা।
পাশাপাশি ইতিহাসও গড়তে যাচ্ছেন ভারত দলের মূল পেসার। প্রথম বিশেষজ্ঞ ফাস্ট বোলার হিসেবে ভারতকে টেস্টে নেতৃত্ব দিতে যাচ্ছেন বুমরা।
এর আগে পেসার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কপিল দেব (৩৪ টেস্ট), লালা অমরনাথ (১৫ টেস্ট), বিজয় হাজারে (১৪ টেস্ট) ও গুলাব্রাই রামচাঁদ (৫ টেস্ট)। তবে তাদের সবাই ছিলেন মূলত অলরাউন্ডার।
৩৫ বছর পর আজ পেসারের অধীনে টেস্ট খেলবে ভারত। সবশেষ ১৯৮৭ সালে পেসার কপিল দেবের নেতৃত্বে টেস্ট খেলেছে ভারত।
বুমরার অবশ্য কোনো পর্যায়ের ক্রিকেটেই সেভাবে নেতৃত্বের অভিজ্ঞতা নেই। এর আগে প্রথম শ্রেণির কোনো ম্যাচে দেশকে নেতৃত্ব দেননি তিনি। তবে শ্রীলংকা সিরিজে ভারতের সহ-অধিনায়ক ছিলেন।
সে সময় অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন করা হলে বুমরা বলেছিলেন, ‘যদি যেকোনো দৃশ্যপটে সুযোগ দেওয়া হয়, আমার জন্য সেটি সম্মানের হবে। কখনোই পিছপা হব না, তবে এমন নয় যে এর পেছনে ছুটব আমি।’ এবার দেখার বিষয় শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ৫ দিনের টেস্টে কেমন নেতৃত্ব দেন বুমরাহ।
প্রসঙ্গত, করোনার কারণে গত বছরের সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে ম্যানচেস্টার টেস্ট বাতিল হয়ে যায়। ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। বাতিল হওয়া ম্যানচেস্টার টেস্ট ১ জুলাই শুরু হবে বার্মিংহ্যামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)