ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
চরম দুঃসংবাদ: ভয়াবহ অসুস্থতার শিকার বাংলাদেশি ক্রিকেটাররা
যাত্রার আধা ঘণ্টার মধ্যেই ঢেউ ও মোশন সিকনেসের কারণে ক্রিকেটাররা বমি করতে থাকেন। শরিফুল ইসলামের ফাস্ট বোলার, উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও ম্যানেজার নাফিস ইকবালের সমস্যা বেশি দেখা গেছে।
অবস্থা বেগতিক দেখে তারা মাঝপথে সমুদ্র যাত্রা বাতিল করে বিমান যাত্রার চেষ্টা করেন। রিয়াদে যাওয়ার পথে বিসিবির সঙ্গে যোগাযোগ করেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। কিন্তু বাস্তবতা হলো ভিসা ও প্লেনের টিকিট এতো অল্প সময়ে ঠিক করা সম্ভব না। ফলে ভয় ও আতঙ্কে পাঁচ ঘন্টার সফর শেষ করতে হয়েছে ক্রিকেটারদের। এমন পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রিকেটাররা।
দ্বিপক্ষীয় সিরিজের সফর পরিকল্পনা স্বাগতিক বোর্ডই করে। তবে সফরকারী বোর্ড যাচাইবাছাই করে সম্মত হলে তবেই চূড়ান্ত হয় বিষয়টি। সেক্ষেত্রে বিসিবির সুযোগ ছিল সমুদ্রযাত্রা এড়িয়ে বিমানযাত্রার প্রস্তাব দেওয়া।
অসুস্থ হয়ে পড়া এক ক্রিকেটারকে বলতে শোনা গেছে, ‘এখানে অসুস্থ হয়ে মরলে তো আমরা মরব, কারো তো কিছু হবে না!’
ওয়েস্ট ইন্ডিজে খেলতে এলে অন্য বিদেশী দলগুলো এভাবে সমুদ্র পথে ডমিনিকা যায় না। এমনকি ওয়েস্ট ইন্ডিজ দলও আন্তর্জাতিক সিরিজ খেলতে এভাবে সমুদ্র পথে যাত্রা করে না।
ডমিনিকায় আগামীকাল প্রথম টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। মাঝে এক দিনের বিরতিতে অসুস্থ হয়ে পড়া ক্রিকেটাররা কতোটা সুস্থ হয়ে উঠেন সেটাই এখন বড় প্রশ্ন।
সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস ফেরি টার্মিনাল থেকে বৃহস্পতিবার সকাল ৭টায় মার্টিনেক হয়ে ডমিনিকার উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ দল। এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি বলে ফেরি ছাড়ার সময় বেশ উল্লাস, হই-হুল্লোড় করতেই দেখা গেছে ক্রিকেটারদের। কিন্তু খানিক বাদেই পরিস্থিতি পাল্টাতে থাকে।
৬-৭ সাত ফুট উচ্চাতার ঢেউয়ে উথাল-পাথাল অবস্থা। এদিকে ফেরির আকাড়ও বড় ছিল না। ডলফিন চ্যানেল পাড়ি দেওয়ার সময় ঢেউয়ের পরিমান ছিল বেশি। আগে থেকেই ফেরিযাত্রায় অসম্মতি দেওয়া ক্রিকেটাররা তাতে ভয় পেয়ে যান ‘মোশন সিকনেসে’ আক্রান্ত হতে থাকেন একের পর এক ক্রিকেটার।
সেন্ট লুসিয়া থেকে দেড় ঘণ্টার পথ মার্টিনেকে পৌঁছাতেই সবাই কাবু। পরে যাত্রা বাতিল করে বিমান যোগে যাত্রার চেষ্টা করা হয়। কিন্তু স্বল্প সময়ের মধ্যে সেটা সম্ভব হয়ে উঠেনি।
অবশ্য অন্যদের অসুস্থতার ভিড়ে সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন ছিলেন বেশ সতেজ। সাকিবকে সমুদ্রযাত্রা বেশ উপভোগ করতেই দেখা গেছে।
ডমিনিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২ জুলাই। সিরিজের পরবর্তী দুই ম্যাচ ৩ ও ৭ জুলাই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)