ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩

অবাক কান্ড, ক্রিকেট ম্যাচে হেলমেটে ক্যামেরার ব্যবহার

২০২২ জুলাই ০১ ০৯:৫০:২৫

অবাক কান্ড, ক্রিকেট ম্যাচে হেলমেটে ক্যামেরার ব্যবহার

প্রথমবারের মতো, স্কাই স্পোর্টস টেস্ট ক্রিকেট কভারেজকে আকর্ষণীয় করে তুলতে আরেকটি নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। এই সময় শর্ট লেগে দাঁড়ানো খেলোয়াড়ের হেলমেটে একটি ক্যামেরা স্থাপন করা হবে।

স্কাই স্পোর্টস ১ জুলাই থেকে শুরু হওয়া ভারতের বিপক্ষে গত বছরের টেস্ট সিরিজের স্থগিত শেষ ম্যাচটি কভারেজ করবে। আর তাতেই তারা নতুনত্ব আনতে চলেছে।

সূত্রের খবর, ইংল্যান্ডের ক্রিকেটার অলি পোপ শর্ট লেগে ফিল্ডিং করার সময় তার হেলমেটে ক্যামেরা লাগানো থাকবে৷ টেস্ট ক্রিকেটে এটিই প্রথম। এতে আইসিসি এবং ইসিবি উভয়ই সম্মতি দিয়েছে।

স্কাই স্পোর্টস আশা করে যে এটি ‘দর্শকদের মাঝখানে ক্রিকেটিং অ্যাকশনের একটি অনন্য দৃশ্য দেবে।’ তবে এই ক্যামেরা কোনো শব্দ রেকর্ড করবে না। দর্শকরা শুধু ব্যাটসম্যানদের বা ফিল্ডারদের দেখতে পাবেন। স্কাই গত বছর দ্য হান্ড্রেডের প্রথম সংস্করণে একই ধরনের টেকনোলজি ব্যবহার করেছিল।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, দক্ষিণ আফ্রিকা বনাম চেক প্রজাতন্ত্র ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরুতেই এগিয়ে গেছে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৬ মিনিটেই মিডফিল্ডার মাইকেল... বিস্তারিত