ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ টাইগার্সের দুর্দান্ত বোলিংয়ে টিকতে পারেনি এইচপি
রাজশাহীর শহীদ এ.এইচ.এম কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেছিল এইচপির দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেছেন ৪৬ রান।
দশম ওভারে প্রথম উইকেট হারায় এইচপি। হাসানের সুইং ডেলিভারিতে উইকেটের পেছনে থাকা জাকির আলীকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তানজিদ। ২০ বলে ১১ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। বরখাস্ত হন অমিত হাসানও।
ডানহাতি এই ফাস্ট বোলারের চতুর্থ স্টাম্পের বল খেলতে গিয়ে কিপার জাকিরকে ক্যাচ তুলে দেন তিনি। ২ বল খেলে অমিত ড্রেসিংরুমে ফিরে যান শূন্য রানে। এরপর শাহাদাত হোসেন দিপুর সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন মাহফিজুল। তবে তাদের জুটিকে বেশিক্ষণ টিকতে দেননি নাঈম।
৫১ বলে ২১ রানের ইনিংস খেলে শাহাদাত ফিরলে ভাঙে মাহফিজুলের সঙ্গে ৩৩ রানের জুটি। থিতু হতে পারেননি তৌহিদ হৃদয়ও। ৮ বলে মাত্র ৭ রান করে নাঈমের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার। দলের রান একশ পেরিয়ে ফেরেন মাহফিজুলও।
তরুণ এই ব্যাটারকে হাফ সেঞ্চুরি করতে দেননি হাসান। ডানহাতি এই পেসারের দুর্দান্ত এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফেরেন মাহফিজুল। ৪৭ রানের ইনিংস খেলে তরুণ এই ব্যাটার ফেরার পর থিতু হওয়া আইচ মোল্লাহও আউট হয়েছেন।
আবু জায়েদ রাহির বলে জাকিরকে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ২৯ রান করা ডানহাতি এই ব্যাটার। এরপর এইচপিকে আর কোনো উইকেট হারাতে দেননি আকবর আলী ও মৃত্যুঞ্জয় চৌধুরি। প্রথম দিন শেষে এইচপির সংগ্রহ ৬ উইকেটে ১৭৬ রান। বাংলাদেশ টাইগার্সের হয়ে হাসান তিনটি, নাঈম দুটি ও রাহি একটি উইকেট নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)