ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
মাহমুদুল হাসান জয়কে নিয়ে কঠিন প্রশ্ন তুললেন পাপন
মিরপুরে শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলীর দুই ইনিংসে মাত্র ৬ রান (০ ও ৬) করতে পারেন। এরপরও তার ওপর আস্থা হারাননি নির্বাচকরা। কঠিন কন্ডিশনে নিউজিল্যান্ড সফরে ওপেনিংয়ের দায়িত্ব পান জয়।
এবার বাজিমাত করেন জয়। মাউন্ট মুঙ্গানুইতে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, নেইল ওয়াগনারদের সামলে খেলেন ৭৮ রানের ইনিংস। যে টেস্টে ইতিহাসগড়া জয়ও পায় বাংলাদেশ।
এরপর দক্ষিণ আফ্রিকা সফরে যান জয়। সেখানে তিনি করে বসেন সেঞ্চুরি। ডারবানে খেলেন ১৩৭ রানের মনোমুগ্ধকর এক ইনিংস। সেখান থেকে আর বাদ পড়ার সুযোগ আছে?
টেস্ট দলে ওপেনার হিসেবে জায়গাটা পাকা হয়ে যায় ডানহাতি এই ব্যাটারের। কিন্তু ওই সেঞ্চুরির পরই জয় যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। পরের তিন ইনিংসে দুটি শূন্যসহ করেন ৪ রান।
এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে হাফসেঞ্চুরি (৫৮) পেলেও তারপর আর বড় রান করতে পারেননি। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই টেস্টে তার ইনিংসগুলো-০, ৪২, ১০, ১৩।
জয়ের এমন পারফরম্যান্স দেখে ভীষণ খেপেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার সন্ধ্যায় মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে ক্ষুব্ধ কণ্ঠে পাপন বলেন, ‘এই ছেলেটা এখানে আসল কীভাবে? ওর তো আসারই সময় হয়নি। আপনারা আমাকে বলেন ওর কি আসার সময় হইছে এখনও? তাও প্রথম টেস্ট পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদির বল ফেস করার জন্য!’
পাপন যোগ করেন, ‘যে জীবনে এ লেভেলের আন্তর্জাতিক ক্রিকেটেই খেলেনি। তারপর চলে যাচ্ছি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। সব কঠিন কঠিন কন্ডিশনে ওকে পাঠিয়ে দিচ্ছি ওপেন করতে। ওর তো ভুল আছেই, ওর শেখার এখনও অনেক বাকি। ওকে নিয়ে কথা বলার তো কিছু নাই। ওকে ডেভেলপ করতে হবে।’
পাপনের এই মন্তব্যের পর জয়ের আন্তর্জাতিক ক্যারিয়ার কি কিছুটা হুমকির মুখে পড়ে গেলো? নির্বাচকরা কি পরের সিরিজেই কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলবেন? নাকি বয়স বিবেচনায় আরেকটু সুযোগ দেবেন জয়কে? দেখা যাক!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)