ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তাসকিনের বোলিং গতি নিয়ে যা বললেন ডোনাল্ড
যে কারণে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ শুরুর আগে তাসকিনের কাছ থেকে প্রত্যাশার মাত্রা আরও বেশি। বাংলাদেশের গতি বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও তাসকিনকে জানিয়েছেন সেই প্রত্যাশা পূরণে কোন পথ বেছে নিতে হবে।
প্রায় তিন মাস পর মঙ্গলবার থেকে দলের সঙ্গে পূর্ণাঙ্গ প্রশিক্ষণে রয়েছেন তাসকিন। যেখানে তাকে ডোনাল্ডের সাথে একান্তে কথা বলতে দেখা যায়। অবশ্য কৌতূহল থেকে স্পিডবোট কোচকে কী বললেন তাসকিন? উত্তর এল তাসকিনের মুখ থেকে।
তাসকিন জানালেন, গতি ও আগ্রাসন ধরে রাখার বার্তা দিয়েছেন ডোনাল্ড। কখনও কখনও সাফল্য না এলেও তাসকিনের গতি-আগ্রাসন থেকে সরে যাওয়া ঠিক হবে বলে মনে করেন এ দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি। সে কথাই জানালেন তাসকিন।
সংবাদমাধ্যমে প্রশ্নের জবাবে তাসকিন বলেছেন, ‘আমি ওর সঙ্গে কথা বলছিলাম যে আমি ইনজুরি থেকে এসেছি এখন আমার দায়িত্বটা কী হবে? ও আমাকে এটাই বুঝাতে চাচ্ছিল যে, তুমি যে টাইপের বোলার, তোমার দায়িত্ব হচ্ছে গতি ও আগ্রাসন।’
‘ও আমাকে বলছিল, কিছু সময় তুমি অনেক রান দেবে, কিছু সময় তুমি একাই উইকেট নিয়ে ম্যাচ জিতিয়ে দেবে- কিন্তু তোমার দায়িত্ব থেকে তুমি নিজেকে সরাবে না। তোমার যেটা রোল, সেটাতেই তুমি ফোকাস থাকো। দিন যত যাবে, রিদম আরও বেটার হবে। আমরা আরও কাজ করবো সামনে।’
এসময় দীর্ঘদিন পর দলের সঙ্গে অনুশীলনের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘খুবই ভাল লাগলো প্রায় তিন মাস পর দলের সঙ্গে পুরোপুরি অনুশীলন করলাম। ফিন্ডিং, বোলিং ব্যাটিং- সবকিছুই করলাম। শুরুতে একটু জড়তা ছিল। পরে যখন শুরু করলাম সব কিছুই স্বাভাবিকভাবে গেছে। শেষ করার পর খুবই ভালো লাগছে।’
এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের মতে, বর্তমানে বাংলাদেশের পেসারদের জন্য রোল মডেল তাসকিন আহমেদ। যিনি গত কয়েক বছরে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের বোলিংয়ে যোগ করেছেন ভিন্ন মাত্রা।
সাকিবের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত তাসকিন, ‘অবশ্যই আমি অনেক অনুপ্রাণিত হয়েছি এবং আমার অনেক ভালো লেগেছিল সাকিব ভাইয়ের ওই কথাগুলো শুনে। এটা আমাকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে যে সামনে আমাকে আরও ভালো করতে হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)