ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এবার তরুণ খেলোয়াড়দের জন্য ক্যাম্পের আয়োজন করছে মুম্বাই
আইপিএলের গত আসরে মুম্বাইয়ের পারফরম্যান্স ভোলে যাওয়ার মত। টুর্নামেন্টে তারা মাত্র চারটি ম্যাচ জিতেছে এবং তলানি থেকে বিদায় নিয়েছে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য দলের নতুন খেলোয়াড়দের নিয়ে আগামী জুলাইয়ে ইংল্যান্ডে তিন সপ্তাহের অভিযান শুরু হবে।
এই তিন সপ্তাহের ক্যাম্পে বিভিন্ন কাউন্টির সেরা টি-টোয়েন্টি দলগুলোর সঙ্গে অন্তত দশটি ম্যাচ খেলবেন মুম্বাইয়ের তরুণ খেলোয়াড়রা। তিলক ভার্মা, কুমার কার্তিক, হৃত্বিক শোকেনদের মতো সম্ভাবনাময় অনভিষিক্ত খেলোয়াড়দের নিয়েই হবে ক্যাম্পটি।
ভারতের সংবাদসংস্থা পিটিআইকে এক সূত্র জানিয়েছে, ‘নতুন নতুন কন্ডিশনে তরুণ খেলোয়াড়দের পরখ করে নেওয়ার সুযোগ এটি। তিলক, কার্তিক, হৃত্বিকরা যাবে। অর্জুন টেন্ডুলকার এখন ইংল্যান্ডেই রয়েছে। দক্ষিণ আফ্রিকার দেওয়াল্ড ব্রেভিসও যোগ দিতে পারে।’
এসব খেলোয়াড়দের যথাযথ অনুশীলন নিশ্চিতের জন্য হেড কোচ মাহেলা জয়াবর্ধনেসহ মুম্বাই ইন্ডিয়ান্সের পুরো কোচিং স্টাফই থাকবে ক্যাম্পে। পুরোপুরি অবাণিজ্যিক হওয়ায় এই ক্যাম্পের জন্য কোনো আনুষ্ঠানিক অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই মুম্বাইয়ের।
ইংল্যান্ডের ক্যাম্পে মুম্বাইয়ের সম্ভাব্য স্কোয়াড: তিলক ভার্মা, কুমার কার্তিক, হৃত্বিক শোকেন, মায়াঙ্ক মারকান্দে, রাহুল বুদ্ধি, রমনদ্বীপ সিং, আনমোলপ্রিত সিং, বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, আরিয়ান জুয়াল, আকাশ মেধওয়াল, আরশাদ খান, অর্জুন টেন্ডুলকার ও দেওয়াল্ড ব্রেভিস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)