ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

অস্ট্রেলিয়াকে ২ স্পিনার রাখার পরামর্শ দিলেন ওয়াটসন

২০২২ জুন ২৮ ২১:৫৭:৪৩

অস্ট্রেলিয়াকে ২ স্পিনার রাখার পরামর্শ দিলেন ওয়াটসন

ইনজুরির কারণে গল ট্রায়ালে অনিশ্চিত ছিলেন মিচেল সোয়েপনস। তবে টেস্ট শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে গেছেন এই স্পিনার। তাই গল টেস্টে তার খেলা নিয়ে কোনো ভয় নেই।

অজি ঢেরায়ও নাথান লায়নের মতো অভিজ্ঞ স্পিনার রয়েছে। উপমহাদেশীয় মাটিতে তার রেকর্ডও বেশ ভালো। এদিকে দলে যোগ করা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলকেও। তিনিও বেশ কার্যকরী হয়ে উঠতে পারেন।

ওয়াটসন বলেন, 'নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়াকে আবারও দুই স্পিনার রাখতে হবে এবং ব্যাটারদের প্রথম ইনিংসে খুব ভালো ব্যাটিং করতে হবে কারণ দ্বিতীয় ইনিংসে ব্যাট করা খুব চ্যালেঞ্জিং হতে পারে। যখন উইকেট শুকিয়ে যেতে শুরু করে এবং ফুটমার্কগুলি কাজ করতে শুরু করে।'

গল টেস্টে অজিরা যে স্পিনে বাড়তি মনযোগ দিচ্ছে তা প্যাট কামিন্সের কথায় স্পষ্ট। তিনি বলেন, 'আমরা স্বেপোকে (সোয়েপসন) নিয়ে সত্যিই খুশি। আমরা মনে করি, সে ভালোভাবে বোলিং করছে এবং এর (খেলার) জন্য সত্যিই প্রস্তুত।'

আগামী ২৯ জুন শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ জুলাই। দুটো টেস্টই হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ