ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

হজ্বে যাওয়ার পূর্বে বিজ্ঞাপনের শুটিং নিয়ে ব্যস্ত মুশফিক

২০২২ জুন ২৮ ১৬:৪৫:৪৬

হজ্বে যাওয়ার পূর্বে বিজ্ঞাপনের শুটিং নিয়ে ব্যস্ত মুশফিক

তবে হজে যাওয়ার আগে বর্তমানে দেশে বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত মুশফিকুর রহিম।পবিত্র হজ পালনে আগামী ১ জুলাই সৌদি আরব যাওয়ার কথা রয়েছে মুশফিকুর রহিমের। তিনি এর আগে দুটি কোম্পানির বিজ্ঞাপনের শুটিং করেছেন।

গত ২৫ জুন মেটলাইফ ইনসুরেন্স কোম্পানির একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন। শুটিং হয়েছিল ঢাকার স্টুডিও নাইন এন হাফ এ।

আর সোমবার রাজধানীর এফডিসিতে নগদ ইসলামিকের শুটিং করছেন। দুটি বিজ্ঞাপনই ঈদের আগে টিভিতে সম্প্রচার হবে।

মুশফিকের বিজ্ঞাপন বাজার সাকিব-তামিমের মতো রমরমা না হলেও ভালোই কদর আছে। পরপর দুটি বিজ্ঞাপনের কাজ তো সেই কথাই বলছে। ক্রিকেটের বাইরের কাজে ব্যস্ত থাকলেও পেশাকে ভোলেননি মুশফিক। নিয়মিত ফিটনেস ট্রেনিং, স্কিল সেশন আর জিম করেও তার সময় কাটছে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ