ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
যে রেকর্ড শুধুই বাংলাদেশের
অ্যান্টিগার মতো সেন্ট লুসিয়াতেও বড় হারের শিকার হলো বাংলাদেশ। টেস্টের চতুর্থ দিনেই সাকিববাহিনী হেরেছে ১০ উইকেটে বিশাল ব্যবধানে। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের শততম পরাজয়। বাংলাদেশের চেয়ে এতো কম ম্যাচ খেলে শততম হার দেখেনি কোনো টেস্ট খেলুড়ে দেশ। এমনকি ধুঁকতে থাকা জিম্বাবুয়েও বাংলাদেশের এই লজ্জার রেকর্ডটি ভাঙতে পারবে না।
মাত্র ১৩৪ টেস্ট খেলেই ১০০ হারের তিক্ত স্বাদ পেয়েছে টাইগাররা। সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ হারের রেকর্ডটি এতোদিন ছিল নিউজিল্যান্ডের দখলে। ১০০ টেস্ট হারতে কিউইদের লেগেছিল ২৪১টি টেস্ট। শ্রীলঙ্কা শততম হারের স্বাদ পেয়েছিল নিজেদের ২৬৬তম টেস্টে এসে।শততম হারের মুখ দেখতে সবচেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে অস্ট্রেলিয়ার। ৩৭৪তম টেস্টে অজিরা পেয়েছিল শততম হারের স্বাদ। এছাড়া ১০০টি টেস্ট হারতে ওয়েস্ট ইন্ডিজের ৩৬৮, পাকিস্তানের ৩৫৭, ইংল্যান্ডের ৩৪১, ভারতের ৩০৩ ও দক্ষিণ আফ্রিকার ২৭৯ ম্যাচ লেগেছিল।
টেস্টে এখনো ১০০ হারের স্বাদ পায়নি জিম্বাবুয়ে। বাংলাদেশের চেয়ে তাদেরও জয়-পরাজয়ের হার ভালো। এখন পর্যন্ত ১১৭ টেস্ট খেলে জিম্বাবুয়ে হেরেছে ৭৫টি, জিতেছে ১৩ ম্যাচে। অর্থাৎ সামনের ২৫ টেস্টের সবগুলো হারলেও পরাজয়ের সেঞ্চুরি করতে জিম্বাবুয়ের লাগবে ১৪২ ম্যাচ।
আর সবচেয়ে বাজে ব্যাপার হলো বাংলাদেশের হারের ধরনগুলো। বেশির ভাগ টেস্টেই দলটি হেরেছে ইনিংস ব্যাবধানে। টেস্ট যে ৫ দিনের খেলা সেটাই হয়তো ভুলে যান বাংলাদেশ দলের খেলোয়ারেরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)