ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

৭ দিনে ৭ ম্যাচ একনজরে দেখেনিন বাংলাদেশের ম্যাচের সময়

২০২২ জুন ২৮ ১৬:১০:১২

৭ দিনে ৭ ম্যাচ একনজরে দেখেনিন বাংলাদেশের ম্যাচের সময়

অক্টোবরের ৭ তারিখ থেকে শুরু হবে সিরিজটি। সপ্তাহব্যাপী চলা সিরিজটি শেষ হবে ১৪ অক্টোবর। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজটি। এর দুইদিন পর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। সিরিজটিতে টানা চারদিন মাঠে নামবে কিউইরা।

৯ তারিখে পাকিস্তানের বিপক্ষে খেলার একদিন পর ১০ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক নিউজিল্যান্ড। এরপরের দিন ১১ অক্টোবর আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে কেইন উইলিয়ামসনের দল। পরের দিন আবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার মাধ্যমে গ্রুপ পর্বের চার ম্যাচ টানা খেলে শেষ করবে স্বাগতিক নিউজিল্যান্ড।

১৩ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশের ম্যাচটি হবে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলতে পারবে। এক দল অন্য দলের বিপক্ষে গ্রুপ পর্বে দুই বার করে মুখোমুখি হবে। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১৪ অক্টোবর ফাইনালে মাঠে নামবে।

ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচ ব্যতীত সব ম্যাচ বাংলাদেশ সময়ে সকাল ৯টায় শুরু হবে। কেবলমাত্র ৯ অক্টোবর পাকিস্তান-নিউজিল্যান্ডের ম্যাচ এবং ১০ অক্টোবর বাংলাদেশ-নিউজল্যান্ডের ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে।

ত্রিদেশীয় সিরিজের প্রতিটি ম্যাচ হ্যাগলি ওভালে অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ