ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
সাকিবকে দিয়ে ১, তামিমকে দিয়ে ২৫০
ক্যারিয়ারের শুরুটা হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। প্রথম সিরিজেই দুই টেস্টে নেন ১৩ উইকেট। ক্যারিয়ারসেরা বোলিংটাও (৬/৪৮) ওই সিরিজে। এরপর যতবারই বাংলাদেশের মুখোমুখি হয়েছেন, দুই হাত ভরা সাফল্য পেয়েছেন রোচ।
এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ১১ টেস্ট খেলে ৪৪ উইকেট পেয়েছেন রোচ। চলতি টেস্টে একটি ইনিংস এখনও শেষ হয়নি। তাই এই উইকেটসংখ্যা আরও বাড়তে পারে।
শুরুটা হয়েছিল সাকিব আল হাসানকে দিয়ে। কিংসটাউনে বাংলাদেশি অলরাউন্ডারকে আউট করে টেস্ট ক্যারিয়ারে উইকেটের কথা খুলেছিলেন রোচ।
কাকতালীয় ব্যাপার হলো, সেই বাংলাদেশকে দিয়েই টেস্ট ক্যারিয়ারের ২৫০তম উইকেটের দেখা পেলেন ডানহাতি এই পেসার। এবার তার শিকার তামিম ইকবাল।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় কিংবদন্তি মাইকেল হোল্ডিংকে (২৪৯) ছাড়িয়ে গেছেন রোচ। এখন তার উইকেট ২৫২টি। ৭ উইকেট বেশি নিয়ে সামনে আছেন জোয়েল গার্নার। ৫১৯ উইকেট নিয়ে সবার ওপরে বাংলাদেশের সাবেক বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)