ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ড ক্রিকেটের জন্য দু:সংবাদ : ক্রিকেট ছেড়ে দিচ্ছেন বাটলার
চলতি সপ্তাহেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেবেন মরগ্যান- এমনটাই জানাচ্ছে ইংল্যান্ডের জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। নতুন অধিনায়ক হিসেবে উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার কিংবা মঈন আলির অধিক সম্ভাবনার কথা লিখেছে তারা।
সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই ০ রানে আউট হন মরগ্যান। পরে গত বুধবার তৃতীয় ম্যাচের একাদশেই দেখা যায়নি তাকে। তখন ভারপ্রাপ্ত অধিনায়ক বাটলার জানান, কুঁচকির পুরোনো চোট ফিরে আসায় খেলতে পারছেন না মরগ্যান।
কিন্তু ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলো তখন জানায়, মূলত বাদই দেওয়া হয়েছে মরগ্যানকে। কারণ হিসেবে স্রেফ কুঁচকির চোটের কথা বলা হয়েছে। এই সন্দেহ আরও জোরালো হয়, শনিবার মরগ্যান একটি কর্পোরেট ম্যাচে খেলতে নামলে। অবশ্য মঙ্গলবারের একটি ম্যাচ থেকে তিনি নিজের নাম সরিয়ে নিয়েছেন।
গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ১৫ ওয়ানডেতে মাত্র ৩২ গড়ে ৩৫৩ রান করেছেন মরগ্যান। ফিফটি ও সেঞ্চুরি করতে পেরেছেন একবার করে। এছাড়া টি-টোয়েন্টিতে এ সময়ের মধ্যে খেলা ৩২ ম্যাচে চার ফিফটির সাহায্যে ২৮ গড়ে করেছেন ৬৪৮ রান।
মরগ্যানের জায়গায় নতুন অধিনায়ক হিসেবে বাটলারের দিকেই জোর দেওয়া হচ্ছে বেশি। ২০১৫ সাল থেকে মরগ্যানের ডেপুটি হিসেবে রয়েছেন বাটলার। এরই মধ্যে ১৩টি ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক ফর্মও কথা বলছে বাটলারের পক্ষে।
নতুন অধিনায়ক যে-ই হোক না কেন, ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অমর হয়েই থাকবেন মরগ্যান। কেননা তার অধীনেই যে নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ইংলিশরা। ২০১৫ সালের বিশ্বকাপের আগে অধিনায়কত্ব নিয়ে চার বছরের মধ্যেই দলকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছেন মরগ্যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)