ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন মরগান
ইংলিশ ব্যাট উড়ে যাওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম দুই ম্যাচে স্কোর শুরুই করতে পারেননি মরগান। ইনজুরির কারণে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে পারেননি গ্রোয়েন। দ্য গার্ডিয়ান বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে যে ইংল্যান্ডে বিশ্বকাপ জয়ী প্রথম ওয়ানডে অধিনায়ক মরগান অবসরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন।
বর্তমান সহ-অধিনায়ক জস বাটলারের স্থলাভিষিক্ত হতে পারেন মরগান। তিনি ২০১৫ সাল থেকে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের সহ-অধিনায়ক ছিলেন এবং আজ পর্যন্ত ১৩ টি খেলায় ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন।
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের আগে স্কাই স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে মরগান বলেছিলেন, ‘যখন আমার মনে হবে যে আমি সেরাটা দিতে পারছি না, দলে অবদান রাখতে পারছি না, তখনই আমি (ক্যারিয়ার) শেষ করব।’
২০০৯ সালে আয়ারল্যান্ড থেকে জাতীয়তা বদলে ইংল্যান্ডের হয়ে খেলা শুরু করেছিলেন মরগান। পরবর্তীতে সাদা বলের দুই ফরম্যাটেই দেশটির অধিনায়কত্ব করেছেন তিনি। যদি সত্যিই এই সপ্তাহে অবসরের ঘোষণা দেন মরগান, তাহলে ২২৫ ওয়ানডেতে ১৩ শতকে প্রায় ৭ হাজার রান এবং ১১৫ টি-টোয়েন্টি ম্যাচে প্রায় আড়াই হাজার রান করে ক্রিকেটকে বিদায় জানাবেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
আগামী জুলাইতে ভারতের বিপক্ষে তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি খেলা রকথা রয়েছে ইংল্যান্ডের। সেই সিরিজের আগেই মরগানের অবসরের ঘোষণা আসতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)