ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ভারতীয় দলে খেলার ব্যাপারটাই আলাদা
এবারের আইপিএলে গতির ঝড় তুলে আলোচনায় আসেন উমরান। ম্যাচের পর ম্যাচে ১৫০ কিলোমিটার গতি স্পর্শ করেন তিনি নিয়মিতই। ২২ উইকেট নিয়ে আসরের সেরা উদীয়মান ক্রিকেটারও হন তিনিই।
পরে তার জায়গা হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ভারতীয় দলে। ওই সিরিজে অবশ্য খেলার সুযোগ পাননি তিনি। তবে জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন পূরণ হয় রোববার। আয়ারল্যান্ড সফরে ভারতের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হয় ২২ বছর বয়সী ফাস্ট বোলারের।
তার অভিষেকে অবশ্য বাধ সাধে বৃষ্টি। অনেক অপেক্ষার পর ম্যাচ নেমে আসে ১২ ওভারে। টস জিতে আগে বোলিং করে ভারত। উমরান বল হাতে পান ষষ্ঠ ওভারে, পঞ্চম বোলার হিসেবে।
দেশের জার্সিতে প্রথম বলটিই করেন তিনি ১৪৮ কিলোমিটার গতিতে! পরের বলে গতি ১৪৫ কিলোমিটার। তবে গতি ও ধার ততটা থাকেনি পরের ডেলিভারিগুলোয়। বরং আইরিশ তরুণ হ্যারি টেক্টর দারুণ শটে মারেন চার ও ছক্কা।
ওই ওভারে ১১ রান দেওয়ার পর আর বোলিং পাননি উমরান।সাম্প্রতিক সময়ে তাকে নিয়ে তুমুল আলোচনা ছিল বলেই তার অভিষেকে নজর ছিল অনেকের। তবে এই এক ওভার থেকে আলোচনার কিছু দেখছেন না ভারতের এই সিরিজের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
ক্রিকেটে অনেক পিছিয়ে থাকা কাশ্মীর থেকে উঠে এসেছেন উমরান। ফল বিক্রেতা বাবার ছেলে জীবন যুদ্ধে অনেক লড়াই করে তবেই আজ ভারতের মতো দলের হয়ে পা রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনায়। পান্ডিয়া তাই উমরানের উজ্জ্বল ভবিষ্যতই দেখছেন।
“ভারতের হয়ে প্রথম ম্যাচ খেললে… এবং যে পথ সে পেরিয়ে এসেছে, এই ধরনের বোলারদের সময় দেওয়া জরুরি। আজকের দিন তার ভালো গেল কী খারাপ, সেটি অপ্রাসঙ্গিক। তার জন্য ভারতের হয়ে খেলতে পারাই বিশাল ব্যাপার এবং তার এই দিকটি নিয়েই আমি দারুণ খুশি। মাঠে ভালো দিন হোক বা খারাপ, সমস্যা নেই।”
“(ভালো-খারাপ) এসব খেলারই অংশ। একই সঙ্গে মনে রাখতে হবে, এখান থেকে সে কেবল আরও উন্নতিই করবে, যত ম্যাচ খেলবে। তার জন্য ভারতের হয়ে খেলা অনেক বড় ব্যাপার, যে কারও জন্যই এটা বড় কিছু। আমি চাই, এই উপলক্ষ সে উপভোগ করুক। কারণ এই দিনটি প্রতিদিন আসে না, অভিষেক জীবনে একবারই হয়।”
উমরানের অভিষেকে ভারত জেতে ৭ উইকেটে। ২২ বছর বয়সী টেক্টরের ৩৩ বলে ৬৪ রানের ইনিংসে ১২ ওভারে ১০৮ রান তোলে আয়ারল্যান্ড। দিপক হুডার ২৯ বলে অপরাজিত ৪৭ ও পান্ডিয়ার ১২ বলে ২৪ রানের ইনিংসে ভারত ম্যাচ জিতে নেয় ৯.২ ওভারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)