ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ বাজে হারের পরও বাংলাদেশ দল নিয়ে যা বললেন : পাপন

২০২২ জুন ২৭ ১১:৪৭:১৬

ওয়েস্ট ইন্ডিজ বাজে হারের পরও বাংলাদেশ দল নিয়ে যা বললেন : পাপন

এই সফরের আগে ২০১৮ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার প্রথম টেস্টে নিজেদের টেস্টে সর্বনিম্ন দলীয় ৪৩ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে করে ১৪৪ রান। তিন দিনেই শেষ হয়েছিল অ্যান্টিগা টেস্ট। এর আগে প্রথম টেস্টে কিংসটনে দুই ইনিংসে রান ১৪৯ ও ১৬৮। সেই ম্যাচও হেরেছিল তিনদিনে।

চার বছর পরেও প্রায় একই চিত্র বাংলাদেশের। তবে এই সফরে উন্নতি দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নির্দিষ্ট করে না বলেও তিনি বোঝাতে চেয়েছেন, প্রথম টেস্ট চার দিনে নিয়ে যাওয়া, দুই টেস্টে দুইশর বেশি রান করা, বোলারদের নৈপুণ্য বিশেষ করে খালেদ, ইবাদতদের দারুণ বোলিং উন্নতির লক্ষণ।

রোববার রাতে এক অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, “আমরা চাইব আমাদের দল জিতুক। আমরা যদি মনে করি হেরে গেলে খুব খারাপ অবস্থা, এটাতে কিন্তু আমি একমত না। সারা জীবন তো হেরেই আসছি। বরং আমি বলব, প্রথম টেস্ট যদি আমি দেখি গতবার যখন গিয়েছি ২০১৮ সালে তার চেয়ে এবারের পারফরম্যান্স ভালো। নিশ্চিতভাবে এটা আমার কাছে উন্নতি। তবে এখনো অনেক পথ বাকি, সেটা নিয়ে আমরা কাজ করছি।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ