ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

শুরুতেই ২ উইকেট নিলো টাইগাররা, হুট করেই বন্ধ হলো খেলা

২০২২ জুন ২৬ ২১:০৪:২৫

শুরুতেই ২ উইকেট নিলো টাইগাররা, হুট করেই বন্ধ হলো খেলা

টাইগারদের পথের কাঁটা হয়ে আছেন কাইল মায়ার্স। সেঞ্চুরি করে ১৪০ রানে অপরাজিত এই অলরাউন্ডার। সঙ্গে ৭ রান নিয়ে ব্যাটিংয়ে কেমার রোচ।

মায়ার্স একের পর এক জুটি গড়ে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজ ১৩২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলার পর পঞ্চম উইকেটে জার্মেই ব্ল্যাকউডকে নিয়ে ১১৬ রানের জুটি গড়েছিলেন এই সেঞ্চুরিয়ান।

ওই জুটি ভাঙার পর দ্বিতীয় দিনের শেষ সেশনে জসুয়া ডি সিলভাকে নিয়ে ফের প্রতিরোধ মায়ার্সের। ষষ্ঠ উইকেটেও জুটিটা শতরানের কাছাকাছি চলে এসেছিল।

তবে তৃতীয় দিনের সকালেই ৯৬ রানের জুটি ভেঙে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ। ১১৫ বল খেলে ২৯ রান করা জসুয়াকে অবশেষে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন টাইগার অফস্পিনার।

মিরাজের ঘূর্ণি বল সুইপ করতে চেয়েছিলেন ক্যারিবীয় উইকেটরক্ষক। তবে সেটা পুরোপুরি মিস করে ফেলেন। আম্পায়ার আঙুল তুলে দিলে রিভিউ নেওয়ার জন্য আর এক সেকেন্ডও দাঁড়াননি জসুয়া।

এর দুই ওভার পর আরও একটি উইকেট বাংলাদেশের। এবার খালেদ আহমেদের শর্ট ডেলিভারি পুল করতে গিয়ে মিডউইকেটে লিটন দাসের সহজ ক্যাচ হন আলজেরি জোসেফ (৬)।

এর আগে ৫ উইকেটে ৩৪০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দিন শেষে লিড ছিল ১০৬ রানের।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ