ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

৩৩ ও ৬৭ রান করে তর সইছে না কোহলির

২০২২ জুন ২৬ ২০:১০:১৮

৩৩ ও ৬৭ রান করে তর সইছে না কোহলির

প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ৩৩ রান করেছেন কোহলী। চারটি চার ও একটি ছক্কা মেরেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ৩৩ রানের মাথায় রোমান ওয়াকারের একটি ভিতরের দিকে ঢুকে আসা বল প্যাডে লাগায় তাঁকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি কোহলী।

দ্বিতীয় ইনিংসে সাত নম্বরে ব্যাট করতে নামেন কোহলী। ছন্দে ছিলেন তিনি। পাঁচটি চার ও দু’টি ছক্কার সাহায্যে অর্ধশতরান করেন। ৬৭ রান করে যশপ্রীত বুমরার বলে আউট হন তিনি।

২০১৯ সালের অক্টোবর মাসের পর থেকে শতরান নেই কোহলীর ব্যাটে। কয়েকটি অর্ধশতরান করলেও তিন অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহ্যামে রানের খরা কাটাতে চাইছেন কোহলী। মাঠে নামতে আর তর সইছে না তাঁর।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ