ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
নিজের এক মাসের বেতন বন্যায় বিপর্যস্তদের দিয়ে দিতে চান মুশফিক
এমতাবস্থায় দেশের নানা প্রান্ত থেকে যে যার সাধ্যমতো সিলেট-সুনামগঞ্জবাসীর পাশে দাঁড়াতে চেষ্টা করছেন। বাদ যাননি মুশফিকুর রহিমও। জাতীয় দলের তারকা এই ক্রিকেটার নিজের এক মাসের পুরো বেতন বন্যার্তদের সহযোগিতায় ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন।
মুশফিকের খুব ঘনিষ্ঠ একটি সূত্র জাগো নিউজকে জানিয়েছে, পারিবারিক দরকারে কলকাতায় গিয়েছিলেন মিস্টার ডিপেন্ডেবলখ্যাত এই ক্রিকেটার। সেখানে থাকা অবস্থায়ই তিনি নিজের এক মাসের বেতন বন্যার্তদের দিয়ে দেওয়ার ব্যাপারে মনস্থ করেন।
বর্তমানে বিসিবির কাছ থেকে মাসে ৮ লাখ টাকা বেতন পান মুশফিক। ট্যাক্স এবং অন্যান্য ক্ষেত্রে কাটা যায় ২৫ ভাগ। বাকি ৬ লাখ টাকা বন্যার্তদের সহযোগিতায় দিচ্ছেন মুশফিক।
মানবিক কাজে মুশফিকের অংশগ্রহণ নতুন কিছু নয়। এর আগে করোনার সময় নিজে দান করার পাশাপাশি নিজের ব্যাটও নিলামে তুলতে দেখা গিয়েছিল তাকে। এছাড়াও মুশফিক নিজের অর্গানাইজেশন ‘এমআর ১৫’ থেকেও সাহায্য করে থাকেন।
আপাতত ছুটিতে আছেন মুশফিক। পবিত্র হজব্রত পালন করবেন বলে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি। মুশফিকের ঘনিষ্ঠ সূত্রটি জানিয়েছে, আগামী ১ জুলাই হজে যাবেন এই ক্রিকেটার। তবে তার সঙ্গে কেউ থাকবেন না। একাই যাবেন মুশফিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)