ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

২২ বছরের ক্যারিয়ারে বাংলাদেশ দল টেস্ট খেলা কতটুকু শিখতে পারলো

২০২২ জুন ২৬ ১৪:২২:১১

২২ বছরের ক্যারিয়ারে বাংলাদেশ দল টেস্ট খেলা কতটুকু শিখতে পারলো

গত ২২টি বছর ধরে টেস্ট ম্যাচ খেলেও ক্রিকেটের এই আদি ফরম্যাট সেভাবে রপ্ত করতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। আর তাইতো ২২ বছরের অভিজ্ঞ একটা দল এভাবে একের পর এক ম্যাচ।

এর আগে ২০১৯ সালে ১১৫তম টেস্ট খেলতে নেমে মাত্র দুই টেস্ট খেলায় অভিজ্ঞ আফগানিস্তানের মতো উঠতি দলের বিপক্ষে নিজেদের চেনা মাঠে হেরে দেশকে লজ্জায় ডুবায় টাইগাররা।

২০০০ সালের নভেম্বরে প্রথম টেস্ট খেলা বাংলাদেশ প্রথম জয়ের দেখা পেতে অপেক্ষা করতে হয় ছয় বছর। ২০০৫ সালে নিজেদের ৩৫তম টেস্টে জিম্বাবুয়ের মতো দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ।

অথচ টেস্ট অভিষেকের মাত্র এক ম্যাচ পরেই কাঙ্ক্ষিত জয় তুলে নেয় এশিয়ার উঠতি দল যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তান। ২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত মাত্র চারটি টেস্ট খেলে দুটিতেই জয় পায় রশিদ খানরা।

অন্যদিকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এ পর্যন্ত ১২১টি টেস্ট ম্যাচ খেলে ৯১টিতেই হেরেছে টাইগাররা। জয় পেয়েছে মাত্র ১৪ টেস্টে। ড্র করেছে ১৬ টেস্টে।

ছোট এই সমীকরণেই স্পষ্ট বাংলাদেশ দলের টেস্ট পারফরম্যান্স। টেস্ট এমন নিম্নমুখী পারফরম্যান্সের কারণেই ভারতের মতো প্রতিবেশী দেশ আমাদের টেস্ট স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তোলে।

বাংলাদেশের এমন পারফরম্যান্স দেখে কোচ বলেন এদেশের টেস্ট সংস্কৃতি এখনও প্রত্যাশিত জায়গায় পৌঁছতে পারেনি বলেই মনে করেন বাংলাদেশ কোচ। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে নিজেদের তিনি পিছিয়ে রাখছেন এখানেই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ