ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

আইপিএল এর সুবিধার দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন রমিজ রাজা

২০২২ জুন ২৬ ১২:৪০:২২

আইপিএল এর সুবিধার দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন রমিজ রাজা

পরবর্তীকালে, বিসিসিআই সাধারণ সম্পাদক জয় শাহ আইপিএলের দৈর্ঘ্য এবং পৃথক উইন্ডো বাড়ানোর দাবি জানান। জয় শাহ দাবি করেন, আন্তর্জাতিক ক্রিকেটের সব বড় মাপের ক্রিকেটারদের পাওয়ার জন্য আইপিএলের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আড়াই মাসের উইন্ডো থাকতে হবে। তবে আইপিএল নিয়ে এমন দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা।

২৫ জুন পিসিবির বৈঠক শেষে আইপিএলের এমন চাওয়া নিয়ে সংবাদমাধ্যমে নিজের ক্ষোভ জানান রমিজ। তিনি গণমাধ্যমে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আইপিএলের উইন্ডো বাড়ানোর বিষয়ে কোনো ঘোষণা হয়নি। আইসিসির কনফারেন্সে এই বিষয়ে আমি নিজের মতামত রাখব। আমার কথাটা খুবই সহজ ও স্পষ্ট। আমরা আইসিসির কাছে কড়াভাবে নিজেদের মতামত রাখব এবং সেই বদলকে চ্যালেঞ্জ জানাব।’

রমিজ রাজা মনে করছেন, আইপিএলকে যদি আড়াই মাসের আলাদা উইন্ডো দেওয়া হয় তবে ক্ষতির শিকার হবে অন্যান্য বোর্ডগুলো। তিনি আরও যোগ করেন, ‘বিশ্ব ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছে আইসিসি। তারা যদি আড়াই মাস আইপিএলকে দেয়, তার মানে অন্য কেউ বঞ্চিত হবে। আমরা বঞ্চিত হবো।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ