ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

রোহিত শর্মাকে নিয়ে শঙ্কায় আছে ভারতীয় ক্রিকেট দল

২০২২ জুন ২৬ ১২:০৭:৪৮

রোহিত শর্মাকে নিয়ে শঙ্কায় আছে ভারতীয় ক্রিকেট দল

শনিবার ভারত দলের সব সদস্যের করোনা পরীক্ষা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। সেই রিপোর্টে রোহিতের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টের প্রস্তুতি হিসেবে লেস্টারশায়ারে খেলছে ভারত। সেই ম্যাচেও খেলছেন রোহিত শর্মা। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি রোহিত। প্রথম ইনিংসে ২৫ রানে আউট হন তিনি।

শনিবার, ভারতীয় দলের প্রত্যেক সদস্যের দ্রুত অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে। সেই রিপোর্টে রোহিতের করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলে।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ভারতীয় অধিনায়ক বর্তমানে আইসোলেশনে আছেন। রোববার বিষয়টি নিশ্চিত করার জন্য আরটি পিসিআর টেস্ট করানো হবে তার।

ইংল্যান্ড সফর উপলক্ষ্যে ভারত দলের একের পর এক করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। দেশছাড়ার আগেই করোনায় আক্রান্ত হন অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ইংল্যান্ডে গিয়ে জানা যায়, করোনায় আক্রান্ত ছিলেন বিরাট কোহলিও। এবার আক্রান্ত হওয়ার খবর এসেছে রোহিত শর্মার।

ভারতের ইংল্যান্ড সফরের একমাত্র টেস্টটি মাঠে গড়াবে ১ জুলাই। যে কারণে রোহিতের করোনায় আক্রান্ত হওয়ায় ওপেনিং নিয়ে দারুণ দুর্ভাবনায় পড়েছে ভারত। কারণ কুঁচকির চোটের কারণে দলের অন্যতম ওপেনার লোকেশ রাহুল ছিটকে গেছেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ